Luke 9:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তিনি তাঁদেরকে বললেন, তোমরাই এদেরকে আহার দাও। তাঁরা বললেন, পাঁচখানা রুটি ও দু’টি মাছ ছাড়া আমাদের কাছে কিছু নেই; তবে কি আমরা গিয়ে এ সব লোকের জন্য খাদ্য কিনে আনতে পারব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি উত্তর দিলেন, “তোমরাই ওদের কিছু খেতে দাও।” তাঁরা বললেন, “আমাদের কাছে কেবলমাত্র পাঁচটি রুটি ও দুটি মাছ আছে—সব লোককে খাওয়াতে হলে আমাদের গিয়ে খাবার কিনতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমরাই ইহাদিগকে আহার দেও। তাঁহারা বলিলেন, পাঁচখানা রুটী ও দুইটী মাছের অধিক আমাদের কাছে নাই; তবে কি আমরা গিয়া এই সমস্ত লোকের জন্য খাদ্য কিনিয়া আনিতে পারিব?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু যীশু তাঁদের বললেন, ‘তোমরাই এদের খেতে দাও৷’ কিন্তু তারা বললেন, ‘আমাদের কাছে তো পাঁচখানা রুটি আর দুটো মাছ ছাড়া আর কিছুই নেই৷ আমরা গিয়ে কি এই সব লোকদের জন্য খাবার কিনে আনব?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তিনি তাঁদের বললেন, “তোমরাই এদের খাবার দেও ।” তাঁরা বললেন, “পাঁচটা রুটি ও দুটো মাছ ছাড়া আমাদের কাছে আর কিছু নেই, তবে কি আমরা গিয়ে এই সমস্ত লোকের জন্য খাবার কিনে আনতে পারব?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমরাই ইহাদিগকে আহার দেও। তাঁহারা বলিলেন, পাঁচখানা রুটি ও দুইটি মাছের অধিক আমাদের কাছে নাই; তবে কি আমরা গিয়া এই সমস্ত লোকের জন্য খাদ্য কিনিয়া আনিতে পারিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাঁদের বললেন, “তোমরাই ওদের খেতে দাও।” তাঁরা বললেন, “কিন্তু আমাদের কাছে কেবল পাঁচটা রুটি আর দু’টা মাছ ছাড়া আর কিছুই নেই। কেবল যদি আমরা গিয়ে এই সব লোকদের জন্য খাবার কিনে আনতে পারতাম তবেই তাদের খাওয়ানো যেত।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাঁদের বললেন, “তোমরাই ওদের খেতে দাও।” তাঁরা বললেন, “কিন্তু আমাদের কাছে কেবল পাঁচটা রুটি আর দু’টা মাছ ছাড়া আর কিছুই নেই। কেবল যদি আমরা গিয়ে এই সব লোকদের জন্য খাবার কিনে আনতে পারতাম তবেই তাদের খাওয়ানো যেত।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যীশু তাঁদের বললেন, তোমরাই এদের খেথে দাও। তাঁরা বললেন, তাহলে এ সমস্ত লোকের জন্য আমাদের খাবার কিনতে যেতে হবে। পাঁচকানা রুটি আর দুটি মাছ ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যীশু তাঁদের বললেন, “তোমরাই এদের খেতে দাও৷” কিন্তু তারা বললেন, “আমাদের কাছে তো পাঁচখানা রুটি আর দুটো মাছ ছাড়া আর কিছুই নেই৷ আমরা গিয়ে কি এই সব লোকদের জন্য খাবার কিনে আনব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তিনি তাঁদের বললেন, “তোমরাই এদের খাবার দাও।” তাঁরা তাঁকে বললেন, “আমাদের এখানে শুধুমাত্র পাঁচটি রুটি ও দুটো মাছ আছে। তবে কি আমরা গিয়ে এই সমস্ত লোকের জন্য খাবার কিনে আনতে পারব?”