Luke 9:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি সেই পাঁচখানা রুটি ও দু’টি মাছ নিয়ে আসমানের দিকে দৃষ্টি করে সেগুলোর জন্য আল্লাহ্কে শুকরিয়া জানালেন ও ভাঙ্গলেন; আর লোকদের সম্মুখে রাখার জন্য সাহাবীদেরকে দিতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই পাঁচটি রুটি ও দুটি মাছ নিয়ে যীশু স্বর্গের দিকে দৃষ্টি দিলেন, ধন্যবাদ দিলেন ও রুটিগুলিকে ভাঙলেন। তারপর তিনি সেগুলি লোকদের পরিবেশন করার জন্য শিষ্যদের হাতে তুলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি সেই পাঁচখানা রুটী ও দুইটী মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্দ্ধদৃষ্টি করিয়া সেইগুলিকে আশীর্ব্বাদ করিলেন, ও ভাঙ্গিলেন; আর লোকদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যগণকে দিতে লাগিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর যীশু সেই পাঁচখানা রুটি ও দুটো মাছ নিয়ে সেগুলোর জন্য স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন৷ পরে তিনি সেগুলোকে টুকরো টুকরো করে তা পরিবেশন করার জন্য শিষ্যদের হাতে দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি সেই পাঁচটি রুটি ও দুটো মাছ নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে সেইগুলিকে আশীর্বাদ করলেন, ও ভাঙ্গলেন; আর লোকদের দেওয়ার জন্য শিষ্যদের দিতে বললেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি সেই পাঁচখানা রুটি ও দুইটি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্বদৃষ্টি করিয়া সেইগুলিকে আশীর্বাদ করিলেন, ও ভাঙ্গিলেন; আর লোকদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যগণকে দিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যীশু সেই পাঁচটা রুটি আর দু’টা মাছ নিয়ে স্বর্গের দিকে তাকালেন এবং সেগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেবার পর টুকরা টুকরা করলেন। তারপর তিনি লোকদের দেবার জন্য সেগুলো শিষ্যদের হাতে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ঈসা সেই পাঁচটা রুটি আর দু’টা মাছ নিয়ে আসমানের দিকে তাকালেন এবং সেগুলোর জন্য আল্লাহ্কে শুকরিয়া জানাবার পর টুকরা টুকরা করলেন। তারপর তিনি লোকদের দেবার জন্য সেগুলো সাহাবীদের হাতে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তখন সেই পাঁচকানা রুটি ও মাছ দুটি নিয়ে স্বর্গের দিকে চেয়এ সেগুলিকে আশীর্বাদ করেলন। তারপর সেগুলি টুকরো করে জনতাকে পরিবেশন করার জন্য শিষ্যদের হাতে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যীশু সেই পাঁচখানা রুটি ও দুটো মাছ নিয়ে সেগুলোর জন্য স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন৷ পরে তিনি সেগুলোকে টুকরো টুকরো করে তা পরিবেশন করার জন্য শিষ্যদের হাতে দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি সেই পাঁচটি রুটি ও দুটি মাছ নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং রুটি ভেঙে শিষ্যদের দিলেন লোকদের দেওয়ার জন্য।