Luke 9:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সকলে আহার করে তৃপ্ত হল এবং তারা যা অবশিষ্ট রাখল, সেসব গুঁড়াগাঁড়া কুড়ালে পর বারো ডালা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সকলে খেয়ে পরিতৃপ্ত হল। আর শিষ্যেরা অবশিষ্ট রুটির টুকরো সংগ্রহ করে বারো ঝুড়ি পূর্ণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল, এবং তাহারা যাহা অবশিষ্ট রাখিল, সেই সকল গুঁড়াগাঁড়া কুড়াইলে পর বারো ডালা হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সকলে বেশ তৃপ্তি করে খেল, বাকি যা পড়ে রইল তা একসঙ্গে জড় করলে বারোটি টুকরি ভরে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাতে সবাই খেয়ে তৃপ্তি পেল এবং তারা যা অবশিষ্ট রাখল, সেই সমস্ত গুঁড়োগাঁড়া খাবার জড়ো করা হলে সেগুলো বারো ঝুড়ি হল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল, এবং তাহারা যাহা অবশিষ্ট রাখিল, সেই সকল গুঁড়াগাঁড়া কুড়াইলে পর বারো ডালা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা সবাই পেট ভরে খেল। পরে যে টুকরাগুলো পড়ে রইল তা বারোটা টুকরিতে তুলে নেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা সবাই পেট ভরে খেল। পরে যে টুকরাগুলো পড়ে রইল তা বারোটা টুকরিতে তুলে নেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকলে খেয়ে পরম পরিতৃপ্তি লাভ করল। বাকী যা রইল, সেই খাবারের টুকরোগুলো একসঙ্গে জড়ো করলে, বারোটি ডালা ভরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকলে বেশ তৃপ্তি করে খেল, বাকি যা পড়ে রইল তা একসঙ্গে জড় করলে বারোটি টুকরি ভরে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সবাই খেল এবং সন্তুষ্ট হল এবং শিষ্যরা অবশিষ্ট গুঁড়াগাঁড়া জড়ো করে পূর্ণ বারো ঝুড়ি তুলে নিলেন।