Luke 9:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একবার তিনি একাকী মুনাজাত করছিলেন, সাহাবীরা তাঁর সঙ্গে ছিলেন; আর তিনি তাঁদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কে, এই বিষয়ে লোকেরা কি বলে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিন যীশু একান্তে প্রার্থনা করছিলেন। তাঁর শিষ্যেরাও তাঁর সঙ্গে ছিলেন। তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, “আমি কে, এ বিষয়ে লোকেরা কী বলে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
একদা তিনি বিজনে প্রার্থনা করিতেছিলেন, শিষ্যগণ তাঁহার সঙ্গে ছিলেন; আর তিনি তাঁহাদিগকে জিজ্ঞাসা করিলেন, আমি কে, এ বিষয়ে লোকসমূহ কি বলে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একদিন যীশু কোন এক জায়গায় নিভৃতে প্রার্থনা করছিলেন৷ তাঁর শিষ্যরা সেখানে এলে তিনি তাঁদের জিজ্ঞেস করলেন, ‘লোকেরা কি বলে, আমি কে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একবার তিনি এক নির্জন জায়গায় প্রার্থনা করছিলেন, শিষ্যরাও তাঁর সঙ্গে ছিলেন; আর তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, “আমি কে, এ বিষয়ে লোকেরা কী বলে?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একদা তিনি বিজনে প্রার্থনা করিতেছিলেন, শিষ্যগণ তাঁহার সঙ্গে ছিলেন; আর তিনি তাঁহাদিগকে জিজ্ঞাসা করিলেন, আমি কে, এই বিষয়ে লোকসমূহ কি বলে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একবার যীশু একটা নির্জন জায়গায় প্রার্থনা করছিলেন। তাঁর সংগে কেবল তাঁর শিষ্যেরাই ছিলেন। তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, “আমি কে, এই বিষয়ে লোকে কি বলে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একবার ঈসা একটা নির্জন জায়গায় মুনাজাত করছিলেন। তাঁর সংগে কেবল তাঁর সাহাবীরাই ছিলেন। তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, “আমি কে, এই বিষয়ে লোকে কি বলে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন যীশু একলা বসে প্রার্থনা করছিলেন, তখন শিষ্যরা তাঁর কাছে এলেন। তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা, বল তো আমি কে, এ বিষয় লোকে কি বলে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন যীশু কোন এক জায়গায় নিভৃতে প্রার্থনা করছিলেন৷ তাঁর শিষ্যরা সেখানে এলে তিনি তাঁদের জিজ্ঞেস করলেন, “লোকেরা কি বলে, আমি কে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একবার তিনি এক নির্জন জায়গায় প্রার্থনা করছিলেন, শিষ্যরাও তাঁর সঙ্গে ছিলেন; আর তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, “আমি কে, এ বিষয়ে লোকেরা কি বলে?”