Luke 9:44 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি যে সমস্ত কাজ করছিলেন, তাতে সকল লোক আশ্চর্য জ্ঞান করলে তিনি তাঁর সাহাবীদেরকে বললেন, তোমরা এসব কথা মনযোগ দিয়ে শোন,; কেননা সমপ্রতি ইবনুল-ইনসানকে মানুষের হাতে ধরিয়ে দেওয়া হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি তোমাদের যা বলতে চলেছি, তা মন দিয়ে শোনো। মনুষ্যপুত্র মানুষদের হাতে বিশ্বাসঘাতকতার শিকার হতে চলেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি যে সমস্ত কার্য্য করিতেছিলেন, তাহাতে সকল লোক আশ্চর্য্য জ্ঞান করিলে তিনি আপন শিষ্যগণকে কহিলেন, তোমরা এই সকল বাক্য কর্ণে স্থান দান কর; কেননা সম্প্রতি মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘আমি তোমাদের যা বলছি তা মন দিয়ে শোন, শীঘ্রই মানবপুত্রকে মানুষের হাতে সঁপে দেওযা হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তিনি যে সমস্ত কাজ করছিলেন, তাতে সমস্ত লোক আশ্চর্য হল এবং তিনি তাঁর শিষ্যদের বললেন, “তোমরা এই কথা ভাল করে শোন, কারণ খুব তাড়াতাড়ি মনুষ্যপুত্র লোকদের হাতে সমর্পিত হবেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি যে সমস্ত কার্য করিতেছিলেন, তাহাতে সকল লোক আশ্চর্য জ্ঞান করিলে তিনি আপন শিষ্যগণকে কহিলেন, তোমরা এই সকল বাক্য কর্ণে স্থান দান কর; কেননা সমপ্রতি মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার এই কথা মন দিয়ে শোন, মনুষ্যপুত্রকে লোকদের হাতে ধরিয়ে দেওয়া হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার এই কথা মন দিয়ে শোন, ইব্ন্তেআদমকে লোকদের হাতে ধরিয়ে দেওয়া হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুর সমস্ত কার্যকলাপ দেখে সকলে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। তিনি বললেন, আমার এই কথাগুলি শোন এবং স্মরণে রেখো, মানবপুত্রকে লোকের হাতে ধরিয়ে দেওয়া হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমাদের যা বলছি তা মন দিয়ে শোন, শীঘ্রই মানবপুত্রকে মানুষের হাতে সঁপে দেওয়া হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তোমরা এই কথা ভাল করে শোন, কারণ খুব তাড়াতাড়ি মনুষ্যপুত্র লোকদের হাতে সমর্পিত হবেন।”