Luke 9:45 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তাঁরা এই কথা বুঝলেন না এবং এর অর্থ তাঁদের থেকে গুপ্ত রাখা হল, যাতে তাঁরা বুঝে উঠতে না পারেন এবং তাঁর কাছে এই কথার বিষয় জিজ্ঞাসা করতে তাঁদের ভয় হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা কিন্তু একথার অর্থ বুঝতে পারলেন না। বিষয়টি তাঁদের কাছে গুপ্ত রাখা হয়েছিল বলে, তাঁরা তা উপলব্ধি করতে পারলেন না। এ বিষয়ে জিজ্ঞাসা করতেও তাঁরা ভয় পেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাঁহারা এ কথা বুঝিলেন না, এবং ইহা তাঁহাদের হইতে গুপ্ত থাকিল, যাহাতে তাঁহারা বুঝিয়া উঠিতে না পারেন, এবং তাঁহার নিকটে এ কথার বিষয় জিজ্ঞাসা করিতে তাঁহাদের ভয় হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু এ কথার অর্থ কি শিষ্যরা তা বুঝতে পারলেন না৷ এটা তাঁদের কাছে গুপ্ত রয়ে গেল, তাই তাঁরা এর কিছুই উপলদ্ধি করতে পারলেন না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তাঁরা এই কথা বুঝলেন না এবং এটা তাঁদের থেকে গোপন থাকল, যাতে তাঁরা বুঝতে না পারেন এবং তাঁর কাছে এইকথার বিষয় জিজ্ঞাসা করতে তাঁদের ভয় হল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাঁহারা এই কথা বুঝিলেন না, এবং ইহা তাঁহাদের হইতে গুপ্ত থাকিল, যাহাতে তাহারা বুঝিয়া উঠিতে না পারেন, এবং তাঁহার নিকটে এই কথার বিষয় জিজ্ঞাসা করিতে তাঁহাদের ভয় হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিষ্যেরা কিন্তু সেই কথা বুঝলেন না। ঈশ্বর তাঁদের কাছ থেকে তা গোপন রেখেছিলেন যেন তাঁরা বুঝতে না পারেন। এই নিয়ে কোন কথা যীশুকে জিজ্ঞাসা করতেও শিষ্যদের ভয় হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাহাবীরা কিন্তু সেই কথা বুঝলেন না। আল্লাহ্‌ তাঁদের কাছ থেকে তা গোপন রেখেছিলেন যেন তাঁরা বুঝতে না পারেন। এই নিয়ে কোন কথা ঈসাকে জিজ্ঞাসা করতেও সাহাবীদের ভয় হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কথার অর্থ তাঁরা কিছুই বুঝতে পারলেন না এবং যেন বুঝতে না পারেন সেই জন্যই এর অর্থ গোপন রাখা হয়েছিল, তাছাড়া তাঁরাও তাঁকে এর অর্থ জিজ্ঞাসা করতে সাহস করেননি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এ কথার অর্থ কি শিষ্যরা তা বুঝতে পারলেন না৷ এটা তাঁদের কাছে গুপ্ত রয়ে গেল, তাই তাঁরা এর কিছুই উপলদ্ধি করতে পারলেন না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তাঁরা এই কথা বুঝলেন না এবং এটা তাঁদের থেকে গোপন থাকল, যাতে তাঁরা বুঝতে না পারেন এবং তাঁর কাছে এই কথার বিষয় জিজ্ঞাসা করতে তাঁদের ভয় হল।