Luke 9:49 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউহোন্না বললেন, প্রভু, আমরা এক ব্যক্তিকে আপনার নামে বদ-রূহ্ ছাড়াতে দেখেছিলাম, আর তাকে বারণ করছিলাম, কারণ সে আমাদের দলভুক্ত নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোহন বললেন, “প্রভু, আমরা একজনকে আপনার নামে ভূত তাড়াতে দেখে, তাকে সে কাজ করতে বারণ করেছিলাম, কারণ সে আমাদের কেউ নয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোহন কহিলেন, নাথ, আমরা এক ব্যক্তিকে আপনার নামে ভূত ছাড়াইতে দেখিয়াছিলাম, আর তাহাকে বারণ করিতেছিলাম, কারণ সে আমাদের সহানুগামী নয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়োহন বললেন, ‘প্রভু আমরা আপনার নামে একজনকে ভূত তাড়াতে দেখেছি৷ সে আমাদের সঙ্গী নয় বলে আমরা তাকে বারণ করেছি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে যোহন বললেন, “নাথ, আমরা এক ব্যক্তিকে আপনার নামে ভূত ছাড়াতে দেখেছিলাম, আর তাকে বারণ করছিলাম, কারণ সে আমাদের অনুসরণ করে না ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোহন কহিলেন, নাথ, আমরা এক ব্যক্তিকে আপনার নামে ভূত ছাড়াইতে দেখিয়াছিলাম, আর তাহাকে বারণ করিতেছিলাম, কারণ সে আমাদের দলভুক্ত নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোহন বললেন, “গুরু, আপনার নামে আমরা একজনকে মন্দ আত্মা ছাড়াতে দেখেছি। সে আমাদের দলের লোক নয় বলে আমরা তাকে বারণ করেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউহোন্না বললেন, “হুজুর, আপনার নামে আমরা একজনকে ভূত ছাড়াতে দেখেছি। সে আমাদের দলের লোক নয় বলে আমরা তাকে নিষেধ করেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোহন বললেন, গুরুদেব, আমরা আপনার নামে একজনকে অপদেবতা দূর করতে দেখেছি, সে আমাদের সতীর্থ নয় বলে, আমরা তাকে এ কাজ করতে বারণ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোহন বললেন, “প্রভু আমরা আপনার নামে একজনকে ভূত তাড়াতে দেখেছি৷ সে আমাদের সঙ্গী নয় বলে আমরা তাকে বারণ করেছি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোহন বললেন, “নাথ, আমরা এক ব্যক্তিকে আপনার নামে ভূত ছাড়াতে দেখেছিলাম, আর তাকে বারণ করছিলাম, কারণ সে আমাদের অনুসরণ করে না।”