Luke 9:51 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন তাঁর ঊর্ধ্বে নীত হবার সময় পূর্ণ হয়ে আসছিল, তখন তিনি একান্ত মনে জেরুশালেমে যেতে উন্মুখ হলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্বর্গে যাওয়ার কাল সন্নিকট হলে, যীশু স্থিরসংকল্প হয়ে জেরুশালেমের দিকে যাত্রা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন তাঁহার ঊর্দ্ধে নীত হইবার সময় পূর্ণ হইয়া আসিতেছিল, তখন তিনি একান্ত মনে যিরূশালেমে যাইতে উন্মুখ হইলেন, এবং আপনার অগ্রে দূতগণ প্রেরণ করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশুর স্বর্গে যাবার সময় হয়ে এলে তিনি স্থির চিত্তে জেরুশালেমের দিকে এগিয়ে চললেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যখন তাঁর স্বর্গে যাওয়ার সময় শেষ হয়ে আসছিল, তখন তিনি নিজের ইচ্ছায় জেরুশালেমে যাওয়ার জন্য তৈরি হলেন এবং তিনি তাঁর দূতদের তাঁর আগে পাঠালেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন তাঁহার ঊর্ধ্বে নীত হইবার সময় পূর্ণ হইয়া আসিতেছিল, তখন তিনি একান্ত মনে যিরূশালেমে যাইতে উন্মুখ হইলেন, এবং আপনার অগ্রে দূতগণ প্রেরণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন যীশুর স্বর্গে যাবার সময় হয়ে আসল তখন তিনি যিরূশালেমে যাবার জন্য মন স্থির করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন ঈসার বেহেশতে যাবার সময় হয়ে আসল তখন তিনি জেরুজালেমে যাবার জন্য মন স্থির করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুর স্বর্গে নীত হওয়ারর সময় যত এগিয়ে আসতে লাগল, তিনি জেরুশালেমে যাবার জন্য তত বেশী ব্যগ্র হয়ে পড়লেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশুর স্বর্গে যাবার সময় হয়ে এলে তিনি স্থির চিত্তে জেরুশালেমের দিকে এগিয়ে চললেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন তাঁর স্বর্গে যাওয়ার দিন প্রায় কাছে এল, তখন তিনি নিজের ইচ্ছায় যিরুশালেমে যাওয়ার জন্য তৈরি হলেন।