Luke 9:52 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাঁর আগে দূতদেরকে প্রেরণ করলেন আর তাঁরা গিয়ে সামেরীয়দের কোন গ্রামে প্রবেশ করলেন, যাতে তাঁর জন্য আয়োজন করতে পারেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁর বার্তাবহদের আগেই পাঠিয়ে দিলেন। তাঁরা যীশুর জন্য সবকিছুর আয়োজন সম্পূর্ণ করতে শমরীয়দের এক গ্রামে প্রবেশ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহারা গিয়া শমরীয়দের কোন গ্রামে প্রবেশ করিলেন, যাহাতে তাঁহার জন্য আয়োজন করিতে পারেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি তাঁর পৌঁছাবার আগেই সেখানে কিছু বার্তবাহক পাঠালেন৷ তাঁরা গিয়ে শমরীয়দের এক গ্রামে উঠলেন, য়েন যীশুর জন্য সব কিছু ব্যবস্থা করতে পারেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তাঁরা গিয়ে শমরীয়দের কোন গ্রামে প্রবেশ করলেন, যাতে তাঁর জন্য আয়োজন করতে পারেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারা গিয়া শমরীয়দের কোন গ্রামে প্রবেশ করিলেন, যাহাতে তাঁহার জন্য আয়োজন করিতে পারেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আগেই সেখানে লোকদের পাঠিয়ে দিলেন। তারা যীশুর জন্য সব কিছু ব্যবস্থা করতে শমরীয়দের একটা গ্রামে ঢুকল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আগেই সেখানে লোকদের পাঠিয়ে দিলেন। তারা ঈসার জন্য সব কিছু ব্যবস্থা করতে সামেরীয়দের একটা গ্রামে ঢুকল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং যাওয়ার আগে সংবাদ দিয়ে লোক পাঠালেন, তারা তাঁর খাবার ব্যবস্থা করার জন্য শমরীয়দের একটি গ্রামে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাঁর পৌঁছাবার আগেই সেখানে কিছু বার্তবাহক পাঠালেন৷ তাঁরা গিয়ে শমরীয়দের এক গ্রামে উঠলেন, যেন যীশুর জন্য সব কিছু ব্যবস্থা করতে পারেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁর দূতদের তাঁর আগে পাঠালেন আর তাঁরা গিয়ে শমরীয়দের কোন গ্রামে প্রবেশ করলেন, যাতে তাঁর জন্য আয়োজন করতে পারেন।