Luke 9:54 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা দেখে তাঁর সাহাবী ইয়াকুব ও ইউহোন্না বললেন, প্রভু, আপনি কি ইচ্ছা করেন যে, ইলিয়াস যেমন করেছিলেন, তেমনি আমরা বলি, আসমান থেকে আগুন নেমে এসে এদেরকে ভস্ম করে ফেলুক?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই দেখে তাঁর দুজন শিষ্য, যাকোব ও যোহন জিজ্ঞাসা করলেন, “প্রভু, আপনি কি চান যে, আমরা ওদের ধ্বংস করার জন্য আকাশ থেকে আগুন নেমে আসতে বলি, যেমন এলিয় করেছিলেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা দেখিয়া তাঁহার শিষ্য যাকোব ও যোহন বলিলেন, প্রভো, আপনি কি ইচ্ছা করেন যে, এলিয় যেমন করিয়াছিলেন, তেমনি আমরা বলি, আকাশ হইতে অগ্নি নামিয়া আসিয়া ইহাদিগকে ভস্ম করিয়া ফেলুক?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশুর অনুগামী যাকোব ও য়োহন এই দেখে বললেন, ‘প্রভু, আপনি কি চান য়ে এদের ধ্বংস করার জন্য আমরা আকাশ থেকে আগুন নামিয়ে আনি?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তা দেখে তাঁর শিষ্য যাকোব ও যোহন বললেন, “প্রভু, আপনি কি ইচ্ছা করেন যে, এলিয় যেমন করেছিলেন, তেমনি আমরা বলি, আকাশ থেকে আগুন নেমে এসে এদের ভস্ম করে ফেলুক?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা দেখিয়া তাঁহার শিষ্য যাকোব ও যোহন বলিলেন, প্রভু, আপনি কি ইচ্ছা করেন যে, এলিয় যেমন করিয়াছিলেন, তেমনি আমরা বলি, আকাশ হইতে অগ্নি নামিয়া আসিয়া ইহাদিগকে ভস্ম করিয়া ফেলুক?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা দেখে তাঁর শিষ্য যাকোব ও যোহন বললেন, “প্রভু, আপনি কি চান যে, এলিয়ের মত আমরা এদের ধ্বংস করবার জন্য স্বর্গ থেকে আগুন নেমে আসতে বলব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা দেখে তাঁর সাহাবী ইয়াকুব ও ইউহোন্না বললেন, “হুজুর, আপনি কি চান যে, নবী ইলিয়াসের মত আমরা এদের ধ্বংস করবার জন্য বেহেশত থেকে আগুন নেমে আসতে বলব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দেখে তাঁর শিষ্য যোহন ও যাকোব বললেন, প্রভু, অনুমতি দিন, এদের ধ্বংস করার জন্য আমরা আকাশ থেকে আগুন নেমে আসতে বলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশুর অনুগামী যাকোব ওযোহন এই দেখে বললেন, “প্রভু, আপনি কি চান যে এদের ধ্বংস করার জন্য আমরা আকাশ থেকে আগুন নামিয়ে আনি?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা দেখে তাঁর শিষ্য যাকোব ও যোহন বললেন, “প্রভু, আপনি কি চান যে, এলিয় যেমন করেছিলেন, তেমনি আমরা বলি, স্বর্গ থেকে আগুন নেমে এসে এদের ভস্ম করে ফেলুক?”