Luke 9:57 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা পথে যাচ্ছেন, এমন সময়ে এক ব্যক্তি তাঁকে বললো, আপনি যে কোন স্থানে যাবেন, আমি আপনার পিছনে যাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই সময় একজন তাঁকে বলল, “আপনি যেখানে যাবেন আমিও আপনার সঙ্গে সেখানে যাব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা পথে যাইতেছেন, এমন সময়ে এক ব্যক্তি তাঁহাকে কহিল, আপনি যে কোন স্থানে যাইবেন, আমি আপনার পশ্চাৎ যাইব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই সময় একজন লোক যীশুকে বলল, ‘আপনি য়েখানেই যান না কেন আমিও আপনার সঙ্গে যাব৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময়ে এক ব্যক্তি তাঁকে বলল, আপনি যে কোন জায়গায় যাবেন, আমি আপনার সঙ্গে যাব ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা পথে যাইতেছেন, এমন সময়ে এক ব্যক্তি তাঁহাকে কহিল, আপনি যে কোন স্থানে যাইবেন, আমি আপনার পশ্চাৎ যাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা পথে যাচ্ছেন এমন সময় একজন লোক যীশুকে বলল, “আপনি যেখানে যাবেন আমিও আপনার সংগে সেখানে যাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা পথে যাচ্ছেন এমন সময় একজন লোক ঈসাকে বলল, “আপনি যেখানে যাবেন আমিও আপনার সংগে সেখানে যাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় একটি লোক তাঁকে বলল, আপনি যেখানে যাবেন আমিও সেখানেই আপনার অনুসরণ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই সময় একজন লোক যীশুকে বলল, “আপনি যেখানেই যান না কেন আমিও আপনার সঙ্গে যাব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন দিনের এক ব্যক্তি তাঁকে বলল, আপনি যে কোন জায়গায় যাবেন, আমি আপনার সঙ্গে যাব।