Luke 9:59 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এক জনকে তিনি বললেন, আমাকে অনুসরণ কর। কিন্তু সে বললো, প্রভু, আগে আমার পিতাকে কবর দিয়ে আসতে অনুমতি দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি অন্য একজনকে বললেন, “আমাকে অনুসরণ করো।” কিন্তু সে উত্তর দিল, “প্রভু, প্রথমে আমাকে গিয়ে আমার পিতাকে সমাধি দিয়ে আসার অনুমতি দিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এক জনকে তিনি বলিলেন, আমার পশ্চাৎ আইস। কিন্তু সে কহিল, প্রভু, অগ্রে আমার পিতার কবর দিয়া আসিতে অনুমতি করুন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর একজনকে তিনি বললেন, ‘আমায় অনুসরণ কর৷’ কিন্তু সেই লোকটি বলল, ‘আগে গিয়ে আমার বাবাকে কবর দিয়ে আসতে দিন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর এক জনকে তিনি বললেন, “আমাকে অনুসরণ কর ।” কিন্তু সে বলল, “প্রভু, আগে আমার বাবাকে কবর দিয়ে আসতে অনুমতি দিন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর একজনকে তিনি বলিলেন, আমার পশ্চাৎ আইস। কিন্তু সে কহিল, প্রভু, অগ্রে আমার পিতার কবর দিয়া আসিতে অনুমতি করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তিনি অন্য আর একজনকে বললেন, “আমার সংগে চল।” কিন্তু সেই লোক বলল, “গুরু, আগে আমার বাবাকে কবর দিয়ে আসতে দিন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তিনি অন্য আর একজনকে বললেন, “আমার সংগে চল।” কিন্তু সেই লোক বলল, “হুজুর, আগে আমার বাবাকে দাফন করে আসতে দিন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর একজনকে তিনি বললেন, আমার অনুসরণ কর। কিন্তু সে বলল, প্রভু, আগে আমার বাবাকে কবর দিয়এ আসতে অনুমতি দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর একজনকে তিনি বললেন, “আমায় অনুসরণ কর৷” কিন্তু সেই লোকটি বলল, “আগে গিয়ে আমার বাবাকে কবর দিয়ে আসতে দিন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এক জনকে তিনি বললেন, “আমাকে অনুসরণ কর।” কিন্তু সে বলল, “প্রভু, আগে আমার বাবাকে কবর দিয়ে আসতে অনুমতি দিন।”