Malachi 1:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হায়! তোমাদেরই মধ্যে এক জন যদি কবাট বন্ধ করতো, যেন তোমরা আমার কোরবানগাহ্‌র উপরে বৃথা আগুন জ্বালাতে না পার! তোমাদের উপর আমি সন্তুষ্ট নই, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন; এবং তোমাদের হাত থেকে আমি নৈবেদ্য গ্রাহ্য করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আহা! আমি কামনা করি যে তোমাদের মধ্যে কোনো একজন যদি মন্দিরের দরজা বন্ধ করে দিত, তবে হয়তো কেউ আমার বেদিতে বৃথা বাতি জ্বালাত না! আমি তোমাদের প্রতি খুশি নই,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, “এবং আমি তোমাদের হাত থেকে কোনও রকম নৈবেদ্য গ্রহণ করব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আঃ। তোমাদেরই মধ্যে এক জন যদি কবাট রুদ্ধ করিত, তাহা হইলে তোমরা আমার যজ্ঞবেদির উপরে বৃথা অগ্নি জ্বালিতে না! তোমাদিগেতে আমার কিছু প্রীতি নাই, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন; এবং তোমাদের হস্ত হইতে আমি নৈবেদ্য গ্রাহ্য করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আঃ। তোমাদেরই মধ্যে একজন যদি কবাট রুদ্ধ করিত, তাহা হইতে তোমরা আমার যজ্ঞবেদির উপরে বৃথা অগ্নি জ্বালিতে না! তোমাদের প্রতি আমার কিছু প্রীতি নাই, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন; এবং তোমাদের হস্ত হইতে আমি নৈবেদ্য গ্রাহ্য করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হায়! যদি তোমাদের মধ্যে একজনও উপাসনা-ঘরের দরজাগুলো বন্ধ করত আর তোমরা আমার বেদীর উপরে অনর্থক আগুন না জ্বালাতে তবে আমি খুশী হতাম। আমি তোমাদের উপর সন্তুষ্ট নই এবং কোন উৎসর্গের জিনিস আমি তোমাদের হাত থেকে গ্রহণ করব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হায়! যদি তোমাদের মধ্যে একজনও বায়তুল-মোকাদ্দসের দরজাগুলো বন্ধ করত আর তোমরা আমার কোরবানগাহের উপরে অনর্থক আগুন না জ্বালাতে তবে আমি খুশী হতাম। আমি তোমাদের উপর সন্তুষ্ট নই এবং কোন কোরবানীর জিনিস আমি তোমাদের হাত থেকে কবুল করব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হায়, তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে মন্দিরের দ্বার বন্ধ করে দিতে পারে, যেন আমার বেদীর উপর বৃথা হোমের আগুন না জ্বলে। তোমাদের উপর আমি প্রসন্ন নই, তোমাদের দেওয়া কোন নৈবেদ্য আমি গ্রহণ করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের মধ্যে কেউ মন্দিরের দরজা বন্ধ করে দিক্ যাতে তোমরা আমার বেদীর ওপর অকেজো আলো জ্বালাতে না পারো| আমি তোমাদের ওপর সন্তুষ্ট নই এবং আমি তোমাদের হাত থেকে কোন নৈবেদ্য নেবো না|” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হায়! যদি তোমাদের মধ্যে একজন মন্দির দরজাগুলো বন্ধ করত তাহলে তোমরা আমার বেদির উপরে অনর্থক আগুন জ্বালাতে না! তোমাদের ওপরে আমি খুশী নই,” এ কথা বাহিনীগণের সদাপ্রভু বলেন, “আমি তোমাদের হাত থেকে আর কোনো উপহার গ্রহণ করব না।