Malachi 1:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সূর্যের উদয়স্থান থেকে তার অস্তগমনস্থান পর্যন্ত জাতিদের মধ্যে আমার নাম মহৎ এবং প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশে ধূপ জ্বালায় ও পবিত্র নৈবেদ্য উৎসৃষ্ট হচ্ছে; কেননা জাতিদের মধ্যে আমার নাম মহৎ, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার নাম জাতিগণের মধ্যে মহান হবে, সূর্য উদয়ের স্থান থেকে অস্ত যাওয়ার স্থান পর্যন্ত। প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশ্যে ধূপ ও শুচি নৈবেদ্য উৎসর্গ করা হবে, কারণ আমার নাম জাতিগণের মধ্যে হবে মহান,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সূর্য্যের উদয়স্থান অবধি তাহার অস্তগমনস্থান পর্য্যন্ত জাতিগণের মধ্যে আমার নাম মহৎ, এবং প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশে ধূপদাহ ও শুচি নৈবেদ্য উৎসৃষ্ট হইতেছে; কেননা জাতিগণের মধ্যে আমার নাম মহৎ, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সূর্যের উদয়স্থান অবধি তাহার অস্তগমনস্থান পর্যন্ত জাতিগণের মধ্যে আমার নাম মহৎ এবং প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশে ধূপদাহ ও শুচি নৈবেদ্য উৎসৃষ্ট হইতেছে; কেননা জাতিগণের মধ্যে আমার নাম মহৎ, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জাতির মধ্যে আমার নাম হবে মহৎ। সব জায়গাতেই আমার উদ্দেশে ধূপ জ্বালানো হবে এবং উৎসর্গ করবার জন্য শুচি জিনিস আনা হবে, কারণ সব জাতির মধ্যে আমার নাম মহৎ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জাতির মধ্যে আমার নাম হবে মহৎ। সব জায়গাতেই আমার উদ্দেশে ধূপ জ্বালানো হবে এবং কোরবানী দেবার জন্য পাক-পবিত্র জিনিস আনা হবে, কারণ সব জাতির মধ্যে আমার নাম মহৎ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সর্বজাতির মাঝে আমি পূজিত এবং সর্বস্থানে আমার নামে নিবেদিত হয় সুগন্ধি ধূপ ও শুচিশুদ্ধ নৈবেদ্য, কারণ সর্বজাতি আমাকে সম্ভ্রম করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সর্বশক্তিমান প্রভু এই কথাগুলি বলেছেন: সমস্ত পৃথিবীতে লোকে আমার নাম সম্মান করে এবং আমার জন্য শুদ্ধ ধূপ এবং নৈবেদ্য সমূহ নিয়ে আসে| কারণ আমার নাম সমস্ত জাতির মধ্যে সম্মানিত|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সূর্য্যের উদয়ের স্থান থেকে অস্ত যাওয়ার স্থান পর্যন্ত জাতিদের মধ্যে আমার নাম মহান হবে, সব জায়গাতেই আমার নামের উদ্দেশ্যে ধূপ জ্বালানো হবে এবং শুচি উপহার আনা হবে, কারণ জাতিদের মধ্যে আমার নাম মহান হবে” এটা সদাপ্রভু বলেন।