Malachi 1:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমরা তা নাপাক করছো; কেননা তোমরা বলছো, মাবুদের টেবিল নাপাক, সেই টেবিলের ফল, তাঁর খাদ্য তুচ্ছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু তোমরা তা অপবিত্র করো, এই বলে, ‘সদাপ্রভুর মেজ অশুচি,’ এবং, ‘তাঁর খাদ্যও তুচ্ছ।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমরা তাহা অপবিত্র করিতেছ; কেননা তোমরা বলিতেছ, সদাপ্রভুর মেজ অশুচি, সেই মেজের ফল, তাঁহার খাদ্য তুচ্ছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমরা তাহা অপবিত্র করিতেছ; কেননা তোমরা বলিতেছ, সদাপ্রভুর মেজ অশুচি, সেই মেজের ফল, তাঁহার খাদ্য তুচ্ছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমরা আমার নাম অসম্মানিত করছ, কারণ তোমরা বলছ, ‘সদাপ্রভুর টেবিল অশুচি এবং তার উপরকার খাবার জঘন্য।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমরা আমার নাম অসম্মানিত করছ, কারণ তোমরা বলছ, ‘মাবুদের টেবিল নাপাক এবং তার উপরকার খাবার জঘন্য।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমরা আমাকে অবজ্ঞা কর কারণ তোমরা মনে কর, প্রভু পরমেশ্বরের বেদী অবজ্ঞা করা যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু তোমরা ‘প্রভুর বেদী অশুদ্ধ’ একথা বলে দেখাও যে তোমরা আমার নামকে শ্রদ্ধা কর না এবং বেদীর ওপর নিবেদন করা খাদ্যও তোমরা চাও না, এতে তোমরা আমার নামের প্রতি অশ্রদ্ধা দেখাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা তা অপবিত্র করছো, যখন তোমরা বলছো, সদাপ্রভুর মেজ অশুচি, সেই মেজের ফল, তার খাবার খারাপ।