Malachi 1:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পালের মধ্যে পুরুষ পশু থাকলেও যে প্রতারক মানত করে প্রভুর উদ্দেশে খুঁতযুক্ত পশু কোরবানী করে, সে বদদোয়াগ্রস্ত; কেননা আমি মহান বাদশাহ্‌, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন; এবং জাতিদের মধ্যে আমার নাম ভয়াবহ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অভিশপ্ত সেই প্রতারক, যার পালে উপযুক্ত পুরুষ পশু আছে এবং তা উৎসর্গ করার জন্য শপথ করে, কিন্তু পরে ত্রুটিপূর্ণ পশু ঈশ্বরের প্রতি বলিদান করে। কারণ আমি মহান রাজা,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, “এবং জাতিগণ আমার নামে ভয় পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পালের মধ্যে পুংপশু থাকিলেও যে প্রতারক মানত করিয়া প্রভুর উদ্দেশে সদোষ পশু উৎসর্গ করে, সে শাপগ্রস্ত; কেননা আমি মহান্‌ রাজা, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন; এবং জাতিগণের মধ্যে আমার নাম ভয়াবহ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পালের মধ্যে পুংপশু থাকিলেও যে প্রতারক মানত করিয়া প্রভুর উদ্দেশে সদোষ পশু উৎসর্গ করে, সে শাপগ্রস্ত; কেননা আমি মহান রাজা, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন; এবং জাতিগণের মধ্যে আমার নাম ভয়াবহ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যার পশুপালের মধ্যে রয়েছে উপযুক্ত পুরুষ পশু এবং সে সেটা দেবার জন্য মানতও করেছে কিন্তু তারপর একটা খুঁতযুক্ত পশু সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করেছে, সে তো ঠগ। তার উপর অভিশাপ পড়ুক। আমিই মহান রাজা এবং সমস্ত জাতি আমাকেই ভয় করে। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যার পশুপালের মধ্যে রয়েছে উপযুক্ত পুরুষ পশু এবং সে সেটা দেবার জন্য মানতও করেছে কিন্তু তারপর একটা খুঁতযুক্ত পশু মাবুদের উদ্দেশে কোরবানী দিয়েছে, সে তো ঠগ। তার উপর বদদোয়া পড়ুক। আমিই মহান বাদশাহ্‌ এবং সমস্ত জাতি আমাকেই ভয় করে। আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পালে নিখুঁত পশু থাকা সত্ত্বেও যে প্রতারক পরমেশ্বরের উদ্দেশে মানত পূরণের জন্য খুঁতগ্রস্ত পশু উৎসর্গ করে, সে অভিশপ্ত হোক! কারণ আমি মহান রাজা, সর্বজাতি আমাকে সম্ভ্রম ও সমাদর করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই প্রতারক অভিশপ্ত, যার পালে পুরুষ পশু রয়েছে আর তা দিতে মানত করা সত্ত্বেও সে প্রভুর উদ্দেশ্যে এমন পশু উৎসর্গ করে যা দোষ যুক্ত| আমিই এই কথা বলছি কারণ আমি শক্তিমান রাজা এবং সমস্ত জাতির লোক আমাকে ভয় করে|” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“পশুপালের মধ্যে পুরুষ পশু থাকলেও যে প্রতারক সেটা দেবার জন্য মানত করেও প্রভুর উদ্দেশ্যে ত্রুটিযুক্ত পশু উৎসর্গ করে, সে শাপগ্রস্ত; কারণ আমি মহান রাজা,” এটা বাহিনীগণের সদাপ্রভু বলেন; “সমস্ত জাতির মধ্যে আমার নাম ভয়াবহ।”