Malachi 1:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদেরকে মহব্বত করেছি, মাবুদ এই কথা বলেন। কিন্তু তোমরা বলছো, কিসে তুমি আমাদেরকে মহব্বত করেছ? মাবুদ বলেন, ইস্‌ কি ইয়াকুবের ভাই নয়? তবুও আমি ইয়াকুবকে প্রেম করেছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি তোমাদের ভালোবেসেছি,” সদাপ্রভু বলেন। “কিন্তু তোমরা জিজ্ঞাসা করো, ‘কীভাবে তুমি আমাদের ভালোবেসেছ?’ “এষৌ কি যাকোবের ভাই ছিল না?” সদাপ্রভু ঘোষণা করেন। “তা সত্ত্বেও যাকোবকে আমি ভালোবেসেছি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাদিগকে প্রেম করিয়াছি, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তুমি আমাদিগকে প্রেম করিয়াছ? সদাপ্রভু কহেন, এষৌ কি যাকোবের ভ্রাতা নয়? তথাপি আমি যাকোবকে প্রেম করিয়াছি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদিগকে প্রেম করিয়াছি, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তুমি আমাদিগকে প্রেম করিয়াছ? সদাপ্রভু কহেন, এষৌ কি যাকোবের ভ্রাতা নয়? তথাপি আমি যাকোবকে প্রেম করিয়াছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “আমি তোমাদের ভালবেসেছি,” কিন্তু তোমরা বলছ, “তুমি কেমন করে আমাদের ভালবেসেছ?” এর উত্তরে সদাপ্রভু বলছেন, “এষৌ কি যাকোবের ভাই ছিল না? তবুও তো আমি যাকোবকে ভালবেসেছি কিন্তু এষৌকে অগ্রাহ্য করেছি। আমি তার পাহাড়গুলো ধ্বংসস্থান করেছি ও তার জায়গা মরু-এলাকার শিয়ালগুলোকে দিয়েছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “আমি তোমাদের মহব্বত করেছি,” কিন্তু তোমরা বলছ, “তুমি কেমন করে আমাদের মহব্বত করেছ?” এর জবাবে মাবুদ বলছেন, “ইস্‌ কি ইয়াকুবের ভাই ছিল না? তবুও তো আমি ইয়াকুবকে মহব্বত করেছি কিন্তু ইস্‌কে অগ্রাহ্য করেছি। আমি তার পাহাড়গুলো ধ্বংসস্থান করেছি ও তার জায়গা মরুভূমির শিয়ালগুলোকে দিয়েছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বর বললেন, আমি তোমাদের ভালবাসি অথচ তোমরা বলছ, তোমার ভালবাসার প্রমাণ কি? পরমেশ্বর বলেন, এষৌ কি যাকোবের ভাই নয়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছেন, “আমি তোমাদের ভালোবাসি|” কিন্তু তোমরা জিজ্ঞেস কর, “আপনি যে আমাদের ভালোবাসেন তার প্রমাণ কি?” প্রভু বলেন, “এষৌ কি যাকোবের ভাই নয়? তবু আমি যাকোবকে ভালবেসেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি তোমাদেরকে ভালোবেসেছি,” এটা সদাপ্রভু বলেন। কিন্তু তোমরা বলছ, “কেমন করে তুমি আমাদেরকে ভালোবেসেছো?” সদাপ্রভু বলেন, “এষৌ কি যাকোবের ভাই নয়?” “তা সত্বেও আমি যাকোবকে ভালবেসেছি;