Malachi 1:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইদোম বলে, আমরা চূর্ণ হয়েছি বটে, কিন্তু ফিরে উৎসন্ন স্থানগুলো গাঁথব; বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, তারা গাঁথবে, কিন্তু আমি ভেঙ্গে ফেলবো এবং তাদেরকে এই নাম দেওয়া যাবে, ‘দুষ্টতার অঞ্চল’ ও ‘সেই জাতি, যার প্রতি মাবুদ নিয়ত ক্রোধ করেন’।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইদোম বলতে পারে, “আমাদের চূর্ণ করা হলেও আমরা আবার সেই ধ্বংসস্তূপ নতুন করে গড়ে তুলব।” কিন্তু সর্বশক্তিমান সদাপ্রভু বলেন: “তারা গড়ে তুলতে পারে কিন্তু আমি তা ধ্বংস করব। তাদের বলা হবে ‘দুষ্টদের দেশ’ এবং ‘এক জাতি যারা সর্বদা সদাপ্রভুর ক্রোধের অধীন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইদোম বলে, আমরা চূর্ণ হইয়াছি বটে, কিন্তু ফিরিয়া উৎসন্ন স্থান সকল গাঁথিব; বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তাহারা গাঁথিবে, কিন্তু আমি ভাঙ্গিয়া ফেলিব, এবং তাহাদিগকে এই নাম দেওয়া যাইবে, ‘দুষ্টতার অঞ্চল’ ও ‘সেই জাতি, যাহার প্রতি সদাপ্রভু নিত্য ক্রোধ করেন’।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইদোম বলে, আমরা চূর্ণ হইয়াছি বটে, কিন্তু ফিরিয়া উৎসন্ন স্থান সকল গাঁথিব; বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তাহারা গাঁথিবে, কিন্তু আমি ভাঙ্গিয়া ফেলিব, এবং তাহাদিগকে এই নাম দেওয়া যাইবে, ‘দুষ্টতার অঞ্চল’ ও ‘সেই জাতি, যাহার প্রতি সদাপ্রভু নিত্য ক্রোধ করেন’।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইদোম হয়তো বলবে, “আমাদের চুরমার করা হলেও আমরা ধ্বংসস্থানগুলো আবার গড়ে তুলব।” কিন্তু সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “তারা গড়তে পারে কিন্তু আমি ভেংগে ফেলব। তাদের বলা হবে, ‘দুষ্ট দেশ’ এবং ‘যে জাতি সব সময় সদাপ্রভুর ক্রোধের তলায় রয়েছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইদোম হয়তো বলবে, “আমাদের চুরমার করা হলেও আমরা ধ্বংসস্থানগুলো আবার গড়ে তুলব।” কিন্তু আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন, “তারা গড়তে পারে কিন্তু আমি ভেংগে ফেলব। তাদের বলা হবে, ‘দুষ্ট দেশ’ এবং ‘যে জাতি সব সময় মাবুদের রাগের তলায় রয়েছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এষৌর বংশধর ইদোমীরা যদি বলে, আমাদের দেশ বিধ্বস্ত হয়েছে বটে, কিন্তু আমরা আবার তা গড়ে তুলব। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, ওরা গড়ে তুলুক আমি ভাঙ্গব। লোক এ দেশকে বলবে, ‘দুর্জনের দেশ’, এদের বলবে, ‘পরমেশ্বরের চির অভিশপ্ত জাতি’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইদোমের লোকরা বলতে পারে, “যদিও আমরা ধ্বংস হয়েছিলাম কিন্তু আমরা ফিরে গিয়ে আবার আমাদের শহরগুলো গড়ব|” কিন্তু সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন, “তারা আবার গড়তে পারে কিন্তু আমি আবার তা ভেঙ্গে ফেলব!” তাই লোকরা ইদোমকে বলবে একটি দুষ্ট দেশ এবং একটি জাতি যাকে প্রভু চির কালের তরে ঘৃণা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি ইদোম বলে, “আমরা চূর্ণবিচূর্ণ, কিন্তু আমরা ফিরে যাব এবং ধ্বংসস্থানগুলো আবার গড়ে তুলব,” কিন্তু বাহিনীগণের সদাপ্রভু বলেন, “তারা গড়বে কিন্তু আমি ভেঙে ফেলব। তাদেরকে বলা হবে, ‘দুষ্টতার দেশ’ এবং ‘সে জাতি যাদের ওপর সদাপ্রভু সব দিন রেগে থাকেন৷’”