Malachi 1:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পুত্র পিতাকে এবং গোলাম প্রভুকে সমাদর করে; ভাল, আমি যদি পিতা হই, তবে আমার সমাদর কোথায়? আর আমি যদি প্রভু হই, তবে আমার প্রতি ভয় কোথায়? হে ইমামেরা, তোমরা যে আমার নাম অবজ্ঞা করছো, তোমাদেরকেই বাহিনীগণের মাবুদ এই কথা বলেন। কিন্তু তোমরা বলছো, কিসে তোমার নাম অবজ্ঞা করেছি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, “একজন ছেলে তার বাবাকে সম্মান করে, ও একজন দাস তার মালিককে সম্মান করে। আমি যদি বাবা হই, তবে আমার প্রাপ্য সম্মান কোথায়? আর আমি যদি প্রভু হই, তবে আমার প্রাপ্য শ্রদ্ধা কোথায়? “যাজকেরা, তোমরাই আমার নামকে অবজ্ঞা করেছ। “কিন্তু তোমরা জিজ্ঞাসা করো, ‘আমরা কীভাবে তোমার নাম অবজ্ঞা করেছি?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পুত্র পিতাকে এবং দাস প্রভুকে সমাদর করে; ভাল, আমি যদি পিতা হই, তবে আমার সমাদর কোথায়? আর আমি যদি প্রভু হই, তবে আমার প্রতি ভয় কোথায়? হে যাজকগণ, তোমরা যে আমার নাম অবজ্ঞা করিতেছ, তোমাদিগকেই বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমার নাম অবজ্ঞা করিয়াছি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পুত্র পিতাকে এবং দাস প্রভুকে সমাদর করে; ভাল, আমি যদি পিতা হই, তবে আমার সমাদর কোথায়? আর আমি যদি প্রভু হই, তবে আমার প্রতি ভয় কোথায়? হে যাজকগণ, তোমরা যে আমার নাম অবজ্ঞা করিতেছ, তোমাদিগকেই বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমার নাম অবজ্ঞা করিয়াছি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “ছেলে তার বাবাকে ও চাকর তার মনিবকে সম্মান করে। যদি আমি বাবা হয়ে থাকি তবে আমার পাওনা সম্মান কোথায়? যদি মনিব হয়ে থাকি তবে আমার পাওনা শ্রদ্ধা কোথায়? ওহে পুরোহিতেরা, তোমরাই আমাকে তুচ্ছ করছ। কিন্তু তোমরা বলছ, ‘আমরা কেমন করে তোমাকে তুচ্ছ করেছি?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “ছেলে তার পিতাকে ও চাকর তার মালিককে সম্মান করে। যদি আমি পিতা হয়ে থাকি তবে আমার পাওনা সম্মান কোথায়? যদি মালিক হয়ে থাকি তবে আমার পাওনা ভয় কোথায়? ওহে ইমামেরা, তোমরাই আমাকে তুচ্ছ করছ। কিন্তু তোমরা বলছ, ‘আমরা কেমন করে তোমাকে তুচ্ছ করেছি?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যাজকদের বলেন, পুত্র পিতাকে ও ভৃত্য মনিবকে সম্মান করে। আমি যদি প্রভু হই তবে আমার প্রতি তোমাদের সম্ভ্রমবোধ কোথায়? আমি যদি পিতা হই তবে আমার সম্মান কোথায়? হে যাজকেরা, তোমরা আমার অবমাননা করছ। আবার তোমরাই বলছ, ‘কিসে আমরা তোমরা অবমাননা করেছি?’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান প্রভু বলেন, “পুত্র তার পিতাকে সম্মান করে এবং দাস তার মনিবকে সম্মান করে| কিন্তু আমি যদি পিতা হই তবে কেন আমি সম্মান পাবো না? আমি তোমাদের প্রভু| কিন্তু কেন তোমরা আমাকে সম্মান কর না? তোমরা, যাজকরা আমার নামকে সম্মান করছ না|” কিন্তু তোমরা বল, “আমরা কি এমন কিছু করেছি যা প্রমাণ করে যে আমরা আপনার নামকে সম্মান করি না?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ছেলে বাবাকে ও চাকর তার মনিবকে সম্মান করে; যদি আমি বাবা হই, তবে আমার সম্মান কোথায়? আর আমি যদি প্রভু হই, তবে আমার প্রতি ভয় কোথায়? হে যাজকেরা, তোমরা যে আমার নাম অবজ্ঞা করছ, তোমাদেরকে বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন। কিন্তু তোমরা বলছো, “কেমন করে তোমার নাম অবজ্ঞা করেছি”