Malachi 1:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আমার কোরবানগাহ্‌র উপরে নাপাক খাদ্য নিবেদন করেছ। তবুও বলছো, কিসে তোমাকে নাপাক করেছি? মাবুদের টেবিল তুচ্ছ, এই কথা বলাতেই তা করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার বেদিতে অশুচি খাদ্য নিবেদন করে। “কিন্তু তোমরা জিজ্ঞাসা করো, ‘আমরা কীভাবে তোমাকে অশুচি করেছি?’ “এটা বলে যে সদাপ্রভুর মেজ তুচ্ছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আমার যজ্ঞবেদির উপরে অশুচি খাদ্য নিবেদন করিতেছ। তথাপি বলিতেছ, কিসে তোমাকে অশুচি করিয়াছি? সদাপ্রভুর মেজ তুচ্ছ, ইহা বলাতেই তাহা করিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমার যজ্ঞবেদির উপরে অশুচি খাদ্য নিবেদন করিতেছ। তথাপি বলিতেছ, কিসে তোমাকে অশুচি করিয়াছি? সদাপ্রভুর মেজ তুচ্ছ, ইহা বলাতেই তাহা করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বেদীর উপরে তোমরা অশুচি খাবার রেখে আমাকে তুচ্ছ করেছ। কিন্তু তোমরা বলছ, ‘তাতে কি তুমি অশুচি হয়েছ?’ তোমরা যখন বল, ‘সদাপ্রভুর টেবিল ঘৃণার যোগ্য,’ তখন তো তোমরা আমাকেই অশুচি বলছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার কোরবানগাহের উপরে তোমরা নাপাক খাবার রেখে আমাকে তুচ্ছ করেছ। কিন্তু তোমরা বলছ, ‘তাতে কি তুমি নাপাক হয়েছ?’ তোমরা যখন বল, ‘মাবুদের টেবিল ঘৃণার যোগ্য,’ তখন তো তোমরা আমাকেই নাপাক বলছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আমার বেদীতে অশুচি ভোগ নিবেদন করছ, তবুও বলছ, কেমন করে তোমাকে অবজ্ঞা করলাম? প্রভু পরমেশ্বরের বেদীকে তুচ্ছ করেই আমাকে অবজ্ঞা করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছেন, “তোমরা আমার বেদীতে অশুচি রুটি নিয়ে আসো| “কিন্তু তোমরা জিজ্ঞাসা কর, ‘কি করে আমরা আপনাকে অশুচি করেছি?’ প্রভু বলেছেন, “প্রভুর বেদী শ্রদ্ধার উপযুক্ত নয় এই বলে তোমরা আমার বেদীকে সম্মান করছ না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা আমার যজ্ঞবেদীর উপরে অশুচি খাবার নিবেদন করছো এবং তোমরা বলছ, আমরা কিভাবে তোমাকে অশুচি করেছি? এই কথা বলার মাধ্যমেই সদাপ্রভুর মেজ তুচ্ছ হচ্ছে।