Malachi 2:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন, হে ইমামেরা, তোমাদের প্রতি এই হুকুম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তবে এখন, যাজকেরা, তোমরা শোনো, এই সতর্কবাণী তোমাদেরই জন্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন, হে যাজকগণ, তোমাদের প্রতি এই আজ্ঞা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন, হে যাজকগণ, তোমাদের প্রতি এই আজ্ঞা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “হে পুরোহিতেরা, এখন তোমাদের কাছে আমি এই সতর্কবাণী পাঠাচ্ছি। তোমরা যদি আমার কথা না শোন এবং আমার সম্মানের দিকে মনোযোগ না দাও তবে আমি তোমাদের উপর একটা অভিশাপ পাঠাব এবং তোমাদের সব আশীর্বাদকে অভিশাপে বদলে দেব। হ্যাঁ, আমি আগেই তা করেছি, কারণ আমার সম্মানের দিকে তোমরা মনোযোগ দাও নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন, “হে ইমামেরা, এখন তোমাদের কাছে আমি এই সতর্কবাণী পাঠাচ্ছি। তোমরা যদি আমার কথা না শোন এবং আমার সম্মানের দিকে মনোযোগ না দাও তবে আমি তোমাদের উপর একটা বদদোয়া পাঠাব এবং তোমাদের সব দোয়াকে বদদোয়ায় বদলে দেব। জ্বী, আমি আগেই তা করেছি, কারণ আমার সম্মানের দিকে তোমরা মনোযোগ দাও নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে যাজককুল শোন, তোমাদের প্রতি প্রভু পরমেশ্বরের এই নির্দেশ:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন ওহে যাজকরা, এই নিয়ম তোমাদের জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজকেরা, তোমাদের জন্য আমার এই আদেশ।