Malachi 2:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের সকলের কি এক জন পিতা নন? এই আল্লাহ্‌ই কি আমাদের সৃষ্টি করেন নি? তবে আমরা কেন প্রত্যেকে আপন আপন ভাইয়ের প্রতি বেঈমানী করি, নিজেদের পৈতৃক নিয়ম নাপাক করি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের সকলের কি একই বাবা নয়? একজন ঈশ্বরই কি আমাদের সৃষ্টি করেননি? তবে কেন আমরা একে অপরের প্রতি অবিশ্বস্ত হয়ে আমাদের পূর্বপুরুষদের নিয়ম অপবিত্র করি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের সকলের কি এক পিতা নহেন? এক ঈশ্বরই কি আমাদের সৃষ্টি করেন নাই? তবে আমরা কেন প্রত্যেক জন আপন আপন ভ্রাতার প্রতি বিশ্বাসঘাতকতা করি, আপনাদের পৈতৃক নিয়ম অপবিত্র করি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের সকলের কি এক পিতা নহেন? এক ঈশ্বরই কি আমাদের সৃষ্টি করেন নাই? তবে আমরা কেন প্রত্যেক জন আপন আপন ভ্রাতার প্রতি বিশ্বাসঘাতকতা করি, আপনাদের পৈতৃক নিয়ম অপবিত্র করি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের সকলের পিতা কি একজন নন? একজন ঈশ্বরই কি আমাদের সৃষ্টি করেন নি? তাহলে আমরা কেন একে অন্যের সংগে বিশ্বাসঘাতকতা করে আমাদের পূর্বপুরুষদের জন্য স্থাপন করা ব্যবস্থা অসম্মানিত করি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের সকলের পিতা কি একজন নন? একজন আল্লাহ্‌ কি আমাদের সৃষ্টি করেন নি? তাহলে আমরা কেন একে অন্যের সংগে বেঈমানী করে আমাদের পূর্বপুরুষদের জন্য স্থাপন করা ব্যবস্থা অসম্মানিত করি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের সকলের পিতা কি এক নন? এক ঈশ্বরই কি আমাদের সৃষ্টি করেননি? তাহলে কেন আমরা একে অপরকে ঠকাচ্ছি? কেন আমাদের পূর্বপুরুষের সঙ্গে স্থাপিত সন্ধির শর্ত ভঙ্গ করছি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের সকলেরই সেই এক পিতা| একই ঈশ্বর আমাদের তৈরী করেছেন| তাহলে কেন লোকে তাদের ভাইদের ঠকিয়ে ঈশ্বর যে চুক্তি তাদের পূর্বপুরুষদের সঙ্গে করেছিলেন তাকে অসম্মান করে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের সবার পিতা কি একজন নন? এক ঈশ্বর কি আমাদের সৃষ্টি করেন নি? তাহলে আমরা কেন প্রত্যেকে নিজের নিজের ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি, আমাদের পূর্বপুরুষদের নিয়ম অপবিত্র করি?