Malachi 2:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ব্যক্তি এই কাজ করে, মাবুদ তার প্রতি এরকম করবেন, ইয়াকুবের তাঁবুগুলো থেকে যে জাগায় ও যে উত্তর দেয় এবং যে বাহিনীগণের মাবুদের উদ্দেশে নৈবেদ্য আনয়ন করে, তাকে উচ্ছিন্ন করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ব্যক্তি এমন কাজ করেছে, সে যেই হোক না কেন, যদিও সে সর্বশক্তিমান সদাপ্রভুর কাছে এক নৈবেদ্য নিয়ে আসে, তবুও যেন সদাপ্রভু যাকোবের তাঁবু থেকে তাকে উৎখাত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ব্যক্তি এই কর্ম্ম করে, সদাপ্রভু তাহার প্রতি এইরূপ করিবেন, যাকোবের তাম্বু সকল হইতে যে কেহ জাগায় ও যে কেহ উত্তর দেয়, এবং যে কেহ বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশে নৈবেদ্য আনয়ন করে, তাহাকে উচ্ছিন্ন করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ব্যক্তি এই কর্ম করে, সদাপ্রভু তাহার প্রতি এইরূপ করিবেন, যাকোবের তাম্বু সকল হইতে যে কেহ জাগায় ও যে কেহ উত্তর দেয়, এবং যে কেহ বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশে নৈবেদ্য আনয়ন করে, তাহাকে উচ্ছিন্ন করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা এই রকম কাজ করে তারা যদিও বা সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গের জিনিস নিয়ে আসে তবুও সদাপ্রভু যাকোবের বংশের মধ্য থেকে তাদের সবাইকে শেষ করে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা এই রকম কাজ করে তারা যদিও বা আল্লাহ্ রাব্বুল আলামীনের উদ্দেশে কোরবানীর জিনিস নিয়ে আসে তবুও মাবুদ ইয়াকুবের বংশের মধ্য থেকে তাদের সবাইকে শেষ করে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা এইরকম আচরণ করে, পরমেশ্বর তাদের ইসরায়েল সমাজ থেকে উচ্ছিন্ন করুন, তারা গৃহস্থ বা যাযাবর যাই হোক না কেন। তারা যেন সর্বাধিপতি ঈশ্বরের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করতে না পরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যাকোবের পরিবার থেকে ঐ সমস্ত লোকদের সরিয়ে দেবেন| এমন কি যদিও সেই ব্যক্তি সর্বশক্তিমান প্রভুর উদ্দেশ্যে উপহার আনে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে ব্যক্তি এই রকম কাজ করে, তার সঙ্গে সদাপ্রভু এই রকম করবেন, যাকোবের সমস্ত তাঁবু থেকে বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশ্যে যাকোবের বংশের যে কেউ উৎসর্গের জিনিস নিয়ে আসে, তাকে ধ্বংস করবেন।