Malachi 2:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের দ্বিতীয় অপকর্ম এই, তোমরা অশ্রুপাতে, কান্নাকাটিতে ও আর্তস্বরে মাবুদের কোরবানগাহ্ আচ্ছন্ন করে থাক, কারণ তিনি আর কোরবানীর প্রতি দৃষ্টিপাত করেন না ও তোমাদের হাত থেকে তুষ্টিজনক বলে কিছু গ্রাহ্য করেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আরেকটি কাজ তোমরা করো: তোমরা চোখের জলে সদাপ্রভুর বেদি ভাসিয়ে দাও। তোমরা কান্নাকাটি করো ও বিলাপ করো কারণ তিনি তোমাদের নৈবেদ্যর প্রতি আর অনুগ্রহপূর্বক দৃষ্টি দেন না বা তোমাদের হাত থেকে তা খুশিমনে গ্রহণ করেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের দ্বিতীয় অপকর্ম্ম এই, তোমরা অশ্রুপাতে, রোদনে ও আর্ত্তস্বরে সদাপ্রভুর যজ্ঞবেদি আচ্ছন্ন করিয়া থাক, কারণ তিনি আর নৈবেদ্যের প্রতি দৃক্পাত করেন না, ও তোমাদের হস্ত হইতে তুষ্টিজনক বলিয়া কিছু গ্রাহ্য করেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের দ্বিতীয় অপকর্ম এই, তোমরা অশ্রুপাতে, রোদনে ও আর্তস্বরে সদাপ্রভুর যজ্ঞবেদি আচ্ছন্ন করিয়া থাক, কারণ তিনি আর নৈবেদ্যের প্রতি দৃক্পাত করেন না, ও তোমাদের হস্ত হইতে তুষ্টিজনক বলিয়া কিছু গ্রাহ্য করেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর একটা খারাপ কাজ তোমরা করে থাক; সেটা হল, চোখের জলে তোমরা সদাপ্রভুর বেদী ভাসাও। তোমরা কান্নাকাটি ও বিলাপ কর, কারণ তোমরা যা দাও তার প্রতি তিনি আর মনোযোগ দেন না কিম্বা খুশী মনে তোমাদের হাত থেকে তা গ্রহণও করেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর একটা খারাপ কাজ তোমরা করে থাক; সেটা হল, চোখের পানিতে তোমরা মাবুদের কোরবানগাহ্ ভাসাও। তোমরা কান্নাকাটি ও বিলাপ কর, কারণ তোমরা যা দাও তার প্রতি তিনি আর মনোযোগ দেন না কিংবা খুশী মনে তোমাদের হাত থেকে তা কবুলও করেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর একটি কথা হচ্ছে এই যে, তোমরা কান্নাকাটি কর, বিলাপ কর, চোখের জলে পরমেশ্বরের বেদী ভিজিয়ে দাও কারণ তিনি আর তোমাদের নৈবেদ্যের প্রতি ভ্রূক্ষেপ করেন না কিম্বা তোমাদের দেওয়া উপহার প্রসন্ন চিত্তে গ্রহণ করেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কাঁদতে পারো এবং প্রভুর বেদী চোখের জলে ঢেকে দিতে পারো, কিন্তু প্রভু তোমাদের উপহার গ্রহণ করবেন না এবং তোমরা যা কিছু আনো তাতে তিনি খুশী হবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা এটিও করেছ, তোমরা চোখের জলে, কেঁদে ও দীর্ঘশ্বাসে সদাপ্রভুর বেদী ঢেকে রেখেছ, কারণ তিনি নৈবেদ্যের দিকে আর তাকান না কিংবা খুশী মনে তোমাদের হাত থেকে তা গ্রহণও করেন না।