Malachi 2:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তোমরা বলছো, এর কারণ কি? কারণ এই, মাবুদ তোমার যৌবনকালীন স্ত্রীর ও তোমার মধ্যে সাক্ষী হয়েছেন; ফলত তুমি তার প্রতি বেঈমানী করেছ, যদিও সে তোমার সখী ও তোমার নিয়মের স্ত্রী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও তোমরা জিজ্ঞাসা করো, “কেন?” কারণ সদাপ্রভু তোমার ও তোমার যৌবনের স্ত্রীর মধ্যে সাক্ষী হয়েছেন; তুমি তার প্রতি অবিশ্বস্ত হয়েছ; যদিও সে তোমার সঙ্গী, তোমার বিবাহ নিয়মের স্ত্রী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তোমরা বলিতেছ, ইহার কারণ কি? কারণ এই, সদাপ্রভু তোমার যৌবনকালীন স্ত্রীর ও তোমার মধ্যে সাক্ষী হইয়াছেন; ফলতঃ তুমি তাহার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছ; কিন্তু সে তোমার সখী ও তোমার নিয়মের স্ত্রী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তোমরা বলিতেছ, ইহার কারণ কি? কারণ এই, সদাপ্রভু তোমার যৌবনকালীন স্ত্রীর ও তোমার মধ্যে সাক্ষী হইয়াছেন; ফলতঃ তুমি তাহার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছ, যদিও সে তোমার সখী ও তোমার নিয়মের স্ত্রী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা বলছ, “কেন করেন না?” এর কারণ হল, সদাপ্রভু তোমাদের প্রত্যেক লোকের ও তার যৌবনকালের স্ত্রীর বিয়ের সাক্ষী হয়েছিলেন; কিন্তু যদিও সেই স্ত্রী তার সংগী, তার বিয়ের চুক্তি করা স্ত্রী, তবুও সে তার সংগে বিশ্বাসঘাতকতা করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা বলছ, “কেন করেন না?” এর কারণ হল, মাবুদ তোমাদের প্রত্যেক লোকের ও তার যৌবনকালের স্ত্রীর বিয়ের সাক্ষী হয়েছিলেন; কিন্তু যদিও সেই স্ত্রী তার সংগী, তার বিয়ের চুক্তি করা স্ত্রী, তবুও সে তার সংগে বেঈমানী করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা জানতে চাও, কেন তিনি গ্রাহ্য করেন না? কারণ যৌবনে যাকে তুমি বিবাহ করেছিলে সে তোমার সঙ্গিনী ও বিধান সম্মত পত্নী। প্রভু পরমেশ্বর তার সাক্ষী। তা সত্ত্বেও তোমরা বিবাহের সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তোমরা বলে থাকো, “এর কারণ কি?” কারণ তোমরা তোমাদের স্ত্রীর বিরুদ্ধে যে সব মন্দ কাজ করেছ তা প্রভু দেখেছেন| সেই স্ত্রী যদিও তোমার বিশ্বস্ত সঙ্গী ছিল এবং তোমার নিয়মের স্ত্রী ছিল তবু তুমি তার সঙ্গে প্রতারণা করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা বলছ, “এর কারণ কি?” এর কারণ, সদাপ্রভু তোমার যৌবনকালের স্ত্রীর ও তোমার মধ্যে সাক্ষী হয়েছিলেন; ফলে তুমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো; কিন্তু সে তোমার সঙ্গিনী ও তোমার নিয়মের স্ত্রী।