Malachi 2:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ কি স্বামী ও স্ত্রীকে এক করে সৃষ্টি করেন নি? রূহে ও মাংসে তারা তাঁরই। তারা কেন এক? কারণ তিনি তাদের মধ্য দিয়ে একটি আল্লাহ্‌-ভক্ত বংশ রক্ষা করতে চেয়েছিলেন। অতএব তোমার নিজ নিজ রূহের বিষয়ে সাবধান হও এবং কেউ তার যৌবনকালীন স্ত্রীর প্রতি বেঈমানী না করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একই ঈশ্বর কি তোমাদের সৃষ্টি করেননি? দেহ এবং আত্মাতে তো তোমরা তাঁরই। আর সেই এক ঈশ্বর কি চান? ঈশ্বরভক্ত সন্তানসন্ততি । সুতরাং নিজেদের সম্পর্কে সতর্ক হও এবং তোমাদের যৌবনের স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হোয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কি একমাত্রকে গড়েন নাই? তাঁহার ত আত্মার অবশিষ্টাংশ ছিল। আর একমাত্র কেন? তিনি ঈশ্বরীয় বংশের চেষ্টা করিতেছিলেন। অতএব তোমরা আপন আপন আত্মার বিষয়ে সাবধান হও, এবং কেহ আপন যৌবনকালীন স্ত্রীর প্রতি বিশ্বাসঘাতকতা না করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কি একমাত্রকে গড়েন নাই? তাঁহার ত আত্মার অবশিষ্টাংশ ছিল। আর একমাত্র কেন? তিনি ঈশ্বরীয় বংশের চেষ্টা করিতেছিলেন। অতএব তোমার আপন আপন আত্মার বিষয়ে সাবধান হও, এবং কেহ আপন যৌবনকালীন স্ত্রীর প্রতি বিশ্বাসঘাতকতা না করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু কি স্বামী ও স্ত্রীকে এক করেন নি? দেহে ও আত্মায় তারা তাঁরই। তারা কেন এক? কারণ তিনি তাদের মধ্য দিয়ে একটা ঈশ্বরভক্ত বংশ রক্ষা করতে চেয়েছিলেন। কাজেই তোমরা তোমাদের অন্তরের বিষয়ে সাবধান হও; যৌবনকালের স্ত্রীর সংগে তোমরা বিশ্বাসঘাতকতা কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ কি স্বামী ও স্ত্রীকে এক করেন নি? শরীরে ও রূহে তারা তাঁরই। তারা কেন এক? কারণ তিনি তাদের মধ্য দিয়ে একটা আল্লাহ্‌ভক্ত বংশ রক্ষা করতে চেয়েছিলেন। কাজেই তোমরা তোমাদের দিলের বিষয়ে সাবধান হও; যৌবনকালের স্ত্রীর সংগে তোমরা বেঈমানী কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই প্রভু পরমেশ্বরই কি তোমাদের একাঙ্গ ও একাত্ম করেননি? তাকেও কি নিজের আত্মার অংশ দেননি? এর কারণ কি? কারণ তিনি সুসন্তান চান। অতএব সাবধান! সেই স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর চান যে স্বামী ও স্ত্রী একদেহ ও এক আত্মাবিশিষ্ট হোক্| তবেই তাদের পবিত্র সন্তানসন্ততি হবে| সুতরাং সেই আত্মিক একাত্মতা রক্ষা কর| তোমার স্ত্রীকে ঠকিও না| সে তোমার যৌবনের স্ত্রী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি কি তাকে, একই আত্মার অংশের মাধ্যমে বানান নি? কেন তিনি তোমাদের এক বানিয়েছেন? কারণ তিনি ঈশ্বর ভক্ত বংশ পাওয়ার আশা করছিলেন। তাই তোমরা নিজের নিজের আত্মার বিষয়ে সাবধান হও; কেউ নিজের যৌবনকালের স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা কোরো না।