Malachi 2:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি স্ত্রীত্যাগ ঘৃণা করি, এই কথা ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ বলেন, আর যে তার পোশাক জোর-জুলুম দিয়ে ঢাকে, তাকে ঘৃণা করি, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন। অতএব তোমরা নিজ নিজ রূহের বিষয়ে সাবধান হও, বেঈমানী করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যে ব্যক্তি নিজের স্ত্রীকে ঘৃণা করে ও বিবাহবিচ্ছেদ করে,” সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর বলেন, “যাকে তার রক্ষা করা উচিত তার প্রতি সে অত্যাচার করে,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন। সুতরাং নিজেদের সম্পর্কে সতর্ক হও এবং অবিশ্বস্ত হোয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি স্ত্রীত্যাগ ঘৃণা করি, ইহা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু কহেন; আর যে আপন পরিচ্ছদ দৌরাত্ম্যে আচ্ছাদন করে, [তাহাকে ঘৃণা করি,] ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। অতএব তোমরা আপন আপন আত্মার বিষয়ে সাবধান হও, বিশ্বাসঘাতকতা করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি স্ত্রীত্যাগ ঘৃণা করি, ইহা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু কহেন, আর যে আপন পরিচ্ছদ দৌরাত্ম্যে আচ্ছাদন করে, [তাহাকে ঘৃণা করি,] ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। অতএব তোমরা আপন আপন আত্মার বিষয়ে সাবধান হও, বিশ্বাসঘাতকতা করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছেন, “আমি স্ত্রীকে ত্যাগ করা ঘৃণা করি।” এছাড়া সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “যে লোক কাপড় পরবার মত করে নিজেকে অত্যাচার দিয়ে সাজায় তার সেই কাজ আমি ঘৃণা করি। কাজেই তোমরা তোমাদের অন্তরের বিষয়ে সাবধান হও, বিশ্বাসঘাতকতা কোরো না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ বলছেন, “আমি তালাক ঘৃণা করি।” এছাড়া আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন, “যে লোক কাপড় পরবার মত করে নিজেকে জুলুম দিয়ে সাজায় তার সেই কাজ আমি ঘৃণা করি। কাজেই তোমরা তোমাদের দিলের বিষয়ে সাবধান হও, বেঈমানী কোরো না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের আরাধ্য ঈশ্বর সর্বাধিপতি প্রভু বলেন, আমি বিবাহ-বিচ্ছেদ ঘৃণা করি এবং এই রকম নিষ্ঠুর আচরণ যার স্বভাব, তাকেও ঘৃণা করি। সুতরাং সাবধান, বিশ্বাসঘাতকতা করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের প্রভু ঈশ্বর বলেন, “আমি বিবাহ বিচ্ছেদ এবং পুরুষরা যে সমস্ত নিষ্ঠুর কাজ করে তা ঘৃণা করি|1 সুতরাং অবিশ্বস্ত হয়ো না, তোমাদের নিজ নিজ আত্মাকে সাবধানতাসহ রক্ষা কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি বিবাহ-বিচ্ছেদ ঘৃণা করি, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলেন, নিজের পোশাকে হিংস্রতা ঢাকে, এটা বাহিনীগণের সদাপ্রভু বলেন, “তাই তোমার নিজের আত্মায় নিজেকে রক্ষা করো এবং তাই কেউ যেন তাদের যৌবনকালের স্ত্রীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে।”