Malachi 2:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা জানবে, লেবির সঙ্গে যেন আমার নিয়ম থাকে, সেজন্য আমি তোমাদের কাছে এই হুকুম পাঠালাম, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমরা জানবে যে, আমি তোমাদের কাছে এই সতর্কবাণী পাঠিয়েছি যাতে লেবীয়দের সঙ্গে আমার নিয়ম স্থায়ী হয়,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা জানিবে, লেবির সহিত যেন আমার নিয়ম থাকে, সেই জন্য আমি তোমাদের নিকটে এই আজ্ঞা পাঠাইলাম, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা জানিবে, লেবির সহিত যেন আমার নিয়ম থাকে, সেই জন্য আমি তোমাদের নিকটে এই আজ্ঞা পাঠাইলাম, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আরও বলছেন, “তোমরা জেনো যে, আমি তোমাদের কাছে এই সতর্কবাণী পাঠিয়েছি যাতে লেবির বংশের জন্য স্থাপন করা আমার ব্যবস্থা চালু থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ রাব্বুল আলামীন আরও বলছেন, “তোমরা জেনো যে, আমি তোমাদের কাছে এই সতর্কবাণী পাঠিয়েছি যাতে লেবির বংশের জন্য স্থাপন করা আমার ব্যবস্থা চালু থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবেই বুঝবে, লেবির বংশের সঙ্গে স্থাপিত আমার সন্ধি বজায় রাখার উদ্দেশ্যই আমি তোমাদের কাছে এই নির্দেশ পাঠিয়েছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তোমরা জানবে যে আমি এই আদেশ দিচ্ছি যাতে লেবির সঙ্গে আমার চুক্তি চলতে থাকে|” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তোমরা জানতে পারবে যে আমিই তোমাদের কাছে এই নিয়ম পাঠিয়েছি, যেন লেবির সঙ্গে আমার এই নিয়ম থাকে,” বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন।