Malachi 2:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার সঙ্গে আমার যে নিয়ম ছিল, তা জীবন ও শান্তির নিয়ম, আর আমি তাকে উভয়ই দিতাম, যেন সে ভয় করে, আর সে আমাকে ভয় করতো এবং আমার নামে ভয় পেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তার সঙ্গে আমার নিয়ম হয়েছিল, জীবন ও শান্তির নিয়ম, আর আমি উভয়ই তাকে দিয়েছিলাম; যেন সে আমাকে শ্রদ্ধা করে এবং সে আমাকে সত্যিই ভয় করেছিল এবং আমার নামে ভয়ে কেঁপেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার সহিত আমার যে নিয়ম ছিল, তাহা জীবন ও শান্তির [নিয়ম], আর আমি তাহাকে উভয়ই দিতাম, যেন সে ভয় করে, আর সে আমাকে ভয় করিত, এবং আমার নামে ভীত হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার সহিত আমার যে নিয়ম ছিল, তাহা জীবন ও শান্তির [নিয়ম], আর আমি তাহাকে উভয়ই দিতাম, যেন সে ভয় করে, আর সে আমাকে ভয় করিত, এবং আমার নামে ভীত হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের জন্য আমি যে ব্যবস্থা স্থাপন করেছিলাম তা হল জীবন ও মংগলের ব্যবস্থা। এই ব্যবস্থা আমি তাদের দিয়েছিলাম। এছাড়া এটা ভয়ের ব্যবস্থাও বটে, যেন তারা আমাকে ভক্তিপূর্ণ ভয় করে; সত্যিই তারা আমাকে ভক্তিপূর্ণ ভয় করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের জন্য আমি যে ব্যবস্থা স্থাপন করেছিলাম তা হল জীবন ও শান্তির ব্যবস্থা। এই ব্যবস্থা আমি তাদের দিয়েছিলাম। এছাড়া এটা ভয়ের ব্যবস্থাও বটে, যেন তারা আমাকে ভয় করে; সত্যিই তারা আমাকে ভয় করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের সঙ্গে আমার যে সন্ধি স্থাপিত হয়েছিল তার ফলে তারা পেয়েছিল সুখ-সমৃদ্ধি। আমিই তাদের সেইসব দিয়েছিলাম যেন তারা আমাকে ভয়ভক্তি করে, আর তারাও তাই করত। আমার প্রতি ছিল তাদের শ্রদ্ধা ও ভক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছেন, “লেবির সঙ্গে আমার চুক্তি ছিল জীবন ও শান্তির চুক্তি| সে আমায় সম্মান করে এবং আমার নামে ভীত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার সঙ্গে আমার যে নিয়ম ছিল, তা জীবন ও শান্তির এবং আমি তাকে এইগুলো দিয়েছিলাম যেন আমাকে সম্মান করে। সে আমাকে সম্মান দিয়েছে এবং আমার নামে শ্রদ্ধার সঙ্গে ভয়ে দাঁড়িয়েছে।