Malachi 2:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার মুখে সত্যের ব্যবস্থা ছিল ও তার কথায় কোন অন্যায় পাওয়া যেত না; সে শান্তিতে ও সরলতায় আমার সঙ্গে চলাফেরা করতো এবং অনেককে অপরাধ থেকে ফিরিয়ে রাখত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার মুখে সত্যের বিধান ছিল এবং কোনও প্রকার মিথ্যা তার ঠোঁটে খুঁজে পাওয়া যেত না। শান্তিতে ও ন্যায়পরায়ণতায় সে আমার সঙ্গে পথ চলেছে এবং পাপ থেকে মন ফিরিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার মুখে সত্যের ব্যবস্থা ছিল, ও তাহার ওষ্ঠাধরে অন্যায় পাওয়া যাইত না; সে শান্তিতে ও সরলতায় আমার সহিত গমনাগমন করিত, এবং অনেককে অপরাধ হইতে ফিরাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার মুখে সত্যের ব্যবস্থা ছিল, ও তাহার ওষ্ঠাধরে অন্যায় পাওয়া যাইত না; সে শান্তিতে ও সরলতায় আমার সহিত গমনাগমন করিত, এবং অনেককে অপরাধ হইতে ফিরাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মুখে সত্যিকারের শিক্ষা ছিল এবং তাতে কোন মিথ্যা থাকত না। শান্তিতে ও সততায় তারা আমার সংগে চলাফেরা করত এবং অনেককে পাপ থেকে ফিরাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মুখে সত্যিকারের শিক্ষা ছিল এবং তাতে কোন মিথ্যা থাকত না। শান্তিতে ও সততায় তারা আমার সংগে চলাফেরা করত এবং অনেককে গুনাহ্ থেকে ফিরাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মুখে উচ্চারিত হতো সত্যের বিধান, তারা কোন ভ্রান্ত শিক্ষা দিত না। তারা ছিল ধর্মনিষ্ঠ। আমার সঙ্গে তাদের সুসম্পর্ক ছিল। তারা অধর্মের পথ থেকে ফিরিয়ে আনত অনেককে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবি সত্য শিক্ষা দিয়েছে| সে কখনও মন্দ জিনিস শেখায় নি| সে ছিল সৎ এবং শান্তি ভালবাসত এবং সে অনেক লোককে মন্দ কাজ করা থেকে ফিরিয়ে এনেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মুখে সত্যের শিক্ষা ছিল ও তার ঠোঁটে অধার্মিকতা পাওয়া যায় নি। সে শান্তিতে ও সততায় আমার সঙ্গে চলাফেরা করত এবং অনেককে পাপ থেকে ফেরাত।