Malachi 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত ইমামের মুখ জ্ঞান রক্ষা করে ও তার মুখে লোকেরা শরীয়তের খোঁজ করে; কেননা সে বাহিনীগণের মাবুদের দূত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“প্রকৃতপক্ষে যাজকদের মুখ ঈশ্বরের জ্ঞানের সম্ভার হওয়া উচিত, কারণ সে সর্বশক্তিমান সদাপ্রভুর দূত এবং লোকেরা যাজকদের মুখ থেকেই উপদেশ চায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ যাজকের ওষ্ঠাধর জ্ঞান রক্ষা করে, ও তাহার মুখে লোকেরা ব্যবস্থার অন্বেষণ করে, ইহা উপযুক্ত; কেননা সে বাহিনীগণের সদাপ্রভুর দূত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ যাজকের ওষ্ঠাধর জ্ঞান রক্ষা করে, ও তাহার মুখে লোকেরা ব্যবস্থার অন্বেষণ করে, ইহা উপযুক্ত; কেননা সে বাহিনীগণের সদাপ্রভুর দূত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসলে ঈশ্বরের ইচ্ছা সম্বন্ধে শিক্ষা দেওয়া পুরোহিতদের উচিত যাতে সেই শিক্ষা হারিয়ে না যায়। এছাড়া ঈশ্বরের বাক্য জানবার জন্য পুরোহিতদের কাছেই লোকদের যাওয়া উচিত, কারণ তারাই সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর সংবাদদাতা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসলে আল্লাহ্র ইচ্ছা সম্বন্ধে শিক্ষা দেওয়া ইমামদের উচিত যাতে সেই শিক্ষা হারিয়ে না যায়। এছাড়া আল্লাহ্র কালাম জানবার জন্য ইমামদের কাছেই লোকদের যাওয়া উচিত, কারণ তারাই আল্লাহ্ রাব্বুল আলামীনের সংবাদদাতা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রকৃতপক্ষে যাজকের ওষ্ঠাধরই প্রজ্ঞার আধার, লোকে তার মুখ থেকেই উপদেশ শোনে কারণ সে সর্বাধিপতি ঈশ্বরের বার্তাবহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এসব বলি কারণ লোকে জ্ঞানের প্রয়োজনে যাজক খোঁজে আর ঈশ্বরের আজ্ঞা শিক্ষা করতে তারা তার কাছে যায়, কারণ সেই তো ঈশ্বরের বার্তাবাহক|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যাজকের ঠোঁট অবশ্যই জ্ঞান রক্ষা করবে, তার মুখ থেকে লোকেরা অবশ্যই শিক্ষার খোঁজ করবে, কারণ সে আমার, বাহিনীগণের সদাপ্রভুর দূত।