Malachi 2:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমরা পথ থেকে সরে পড়েছ, শরীয়তের বিষয়ে অনেককে হোঁচট খাইয়েছ; তোমরা লেবির নিয়ম নষ্ট করেছ; এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তুমি বিপথে গিয়েছ এবং তোমার শিক্ষার মাধ্যমে অনেককে বিভ্রান্ত করেছ; লেবির সঙ্গে নিয়ম তুমি লঙ্ঘন করেছ,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমরা পথ হইতে সরিয়া পড়িয়াছ, ব্যবস্থার বিষয়ে অনেককে উছোট খাওয়াইয়াছ; তোমরা লেবির নিয়ম নষ্ট করিয়াছ; ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমরা পথ হইতে সরিয়া পড়িয়াছ, ব্যবস্থার বিষয়ে অনেককে উছোট খাওয়াইয়াছ; তোমরা লেবির নিয়ম নষ্ট করিয়াছ; ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমরা ঠিক পথ থেকে সরে গেছ এবং তোমাদের শিক্ষার দ্বারা অনেককে উছোট খাইয়েছ। এইভাবে লেবির বংশের জন্য স্থাপন করা ব্যবস্থা তোমরা বাদ দিয়েছ। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমরা ঠিক পথ থেকে সরে গেছ এবং তোমাদের শিক্ষার দ্বারা অনেককে উচোট খাইয়েছ। এইভাবে লেবির বংশের জন্য স্থাপন করা ব্যবস্থা তোমরা বাদ দিয়েছ। আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এখন তোমরা সেই পথ ত্যাগ করেছ, তোমাদের উপদেশ অনেকের পদস্খলন ঘটিয়েছে। লেবির বংশের সঙ্গে স্থাপিত আমার সন্ধির শর্ত তোমরা ভেঙ্গেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু বলেছেন: “যাজকরা আমার পথ থেকে সরে গিয়েছিল এবং অনেক লোককে বিধি অস্বীকার করতে বাধ্য করেছে| তোমরা লেবির সঙ্গে আমার চুক্তি ধ্বংস করেছ|” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা সঠিক পথ থেকে সরে গেছ, নিয়মের বিষয়ে তোমরা অনেককে হোঁচট খাওয়াচ্ছ। তোমরা লেবির ব্যবস্থা নষ্ট করেছো, বাহিনীগণের সদাপ্রভু এ কথা বলেন।