Malachi 2:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমিও সকল লোকের সাক্ষাতে তোমাদেকে তুচ্ছতার পাত্র ও নিচ করলাম, কারণ তোমরা আমার পথ রক্ষা করছো না, শরীয়তের বিষয়ে পক্ষপাতিত্ব করে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এজন্য আমি সমস্ত লোকের সামনে তোমাদেরকে অবজ্ঞা ও অপদস্থ করেছি, কারণ তোমরা আমার পথে চলোনি, উপরন্তু বিধানের বিষয়ে তোমরা পক্ষপাতিত্ব করেছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য আমিও সকল প্রজা লোকের সাক্ষাতে তোমাদিগকে তুচ্ছতার পাত্র ও নীচ করিলাম, কারণ তোমরা আমার পথ রক্ষা করিতেছ না, ব্যবস্থার বিষয়ে মুখাপেক্ষা করিয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমিও সকল প্রজা লোকের সাক্ষাতে তোমাদিগকে তুচ্ছতার পাত্র ও নীচ করিলাম, কারণ তোমরা আমার পথ রক্ষা করিতেছ না, ব্যবস্থার বিষয়ে পক্ষপাতিত্ব করিয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা আমার পথে চল নি বরং আইন-কানুনের ব্যাপারে লোকদের সংগে তোমরা একচোখামি করেছ। সেইজন্য সমস্ত লোকদের সামনে আমি তোমাদের তুচ্ছের ও অসম্মানের পাত্র করেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা আমার পথে চল নি বরং শরীয়তের ব্যাপারে লোকদের সংগে তোমরা একচোখামি করেছ। সেইজন্য সমস্ত লোকদের সামনে আমি তোমাদের তুচ্ছের ও অসম্মানের পাত্র করেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং তোমরা যেমন আমার পথ পরিহার করেছ এবং লোকের মুখ চেয়ে উপদেশ দিয়েছ তেমনি আমিও সর্বজাতির দৃষ্টিতে তোমাদের তুচ্ছ ও হেয় প্রতিপন্ন করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যেহেতু তোমরা আমার পথগুলি অনুসরণ করনি এবং আমার নীতি শিক্ষায় পক্ষপাতিত্ব করেছ সেহেতু আমি তোমাদের অস্বীকৃত এবং অপমানিত করাব!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সব প্রজাদের সামনে তোমাদেরকে তুচ্ছ ও লজ্জিত করব, কারণ তোমরা আমার পথ রক্ষা কর নি, কিন্তু তার পরিবর্তে তোমাদের শিক্ষার পক্ষপাতিত্ব করেছ।