Malachi 3:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা সমস্ত দশ ভাগের এক ভাগ ভাণ্ডারে আন, যেন আমার গৃহে খাদ্য থাকে; আর তোমরা এতে আমার পরীক্ষা কর, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন, আমি আসমানের দরজাগুলো মুক্ত করে তোমাদের প্রতি অপরিমেয় দোয়া বর্ষণ করি কি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা সমস্ত দশমাংশ আমার ভাণ্ডারে নিয়ে এসো যেন আমার গৃহে খাদ্য থাকে।” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, “এবং দেখো আমি স্বর্গের সব দরজা তোমাদের জন্য খুলে দিয়ে অনেক আশীর্বাদ ঢেলে দিই কি না যা ধরে রাখার জন্য যথেষ্ট জায়গা হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আন, যেন আমার গৃহে খাদ্য থাকে; আর তোমরা ইহাতে আমার পরীক্ষা কর, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্ব্বাদ বর্ষণ করি কি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আন, যেন আমার গৃহে খাদ্য থাকে; আর তোমরা ইহাতে আমার পরীক্ষা কর, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তোমাদের সমস্ত দশমাংশ ভাণ্ডার-ঘরে আনবে যাতে আমার ঘরে খাবার থাকে। এই বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করে দেখ, আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আকাশের সব দরজা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দিই কি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তোমাদের সমস্ত আয়ের দশ ভাগের এক ভাগ ভাণ্ডার-ঘরে আনবে যাতে আমার ঘরে খাবার থাকে। এই বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করে দেখ, আমি আল্লাহ্ রাব্বুল আলামীন আসমানের সব দরজা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত দোয়া ঢেলে দিই কি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সব কিছুর দশমাংশ আমার ভাণ্ডারে আন যেন সেখানে খাদ্য মজুত থাকে। এইভাবে তোমরা আমাকে পরীক্ষা করে দেখ, আমি তোমাদের উপর অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের উৎপন্ন শস্যের, পশুপালের এবং আয়ের এক দশমাংশ কোষাগারে নিয়ে এসো যাতে মন্দিরে সঞ্চয়ের জোগান থাকে| আর এতে আমায় পরীক্ষা করে দেখ আমি আকাশের দরজা খুলে তোমাদের পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করি কি না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তোমাদের সব দশমাংশ ভান্ডারে আন, যাতে আমার ঘরে খাবার থাকে। এই বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করে দেখ,” বাহিনীগণের সদাপ্রভু বলেন, “আমি আকাশের সব জানালা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দিই কি না।