Malachi 3:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাঁর রক্ষণীয়-দ্রব্য রক্ষা ও বাহিনীগণের মাবুদের সাক্ষাতে শোকবেশে চলাফেরা করায় আমাদের লাভ কি হল?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা বলেছ, ‘ঈশ্বরের সেবা করা অর্থহীন। তাঁর আদেশ পালন করে কী লাভ হয় এবং সর্বশক্তিমান সদাপ্রভুর সাক্ষাতে শোকে যাওয়া-আসা করে আমাদের কী লাভ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাঁহার রক্ষণীয়-দ্রব্য রক্ষা করাতে ও বাহিনীগণের সদাপ্রভুর সাক্ষাতে শোকবেশে গমনাগমন করাতে আমাদের লাভ কি হইল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাঁহার রক্ষণীয়-দ্রব্য রক্ষা করাতে ও বাহিনীগণের সদাপ্রভুর সাক্ষাতে শোকবেশে গমনাগমন করাতে আমাদের লাভ কি হইল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা বলেছ, ‘ঈশ্বরের সেবা করা অনর্থক। তাঁর আইন-কানুন অনুসারে কাজ করাতে এবং শোক প্রকাশ করে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর সামনে চলাফেরা করাতে আমাদের কি লাভ হল?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা বলেছ, ‘আল্লাহ্র এবাদত করা অনর্থক। তাঁর শরীয়ত অনুসারে কাজ করাতে এবং শোক প্রকাশ করে আল্লাহ্ রাব্বুল আলামীনের সামনে চলাফেরা করাতে আমাদের কি লাভ হল?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা বলেছ, ঈশ্বরের সেবা করা নিরর্থক। সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের নির্দেশ পালন করেই বা কি লাভ আর অনুতাপের অশ্রুজল ফেলেই বা কি লাভ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা বলছ, “প্রভুর উপাসনা করা বৃথা| প্রভুর কথা অনুসারে আমরা কাজ করেছি বটে কিন্তু তা কোন উপকারে আসেনি| অন্ত্যোষ্টি ক্রিয়ার সময় লোকে যেমন শোক করে আমরা আমাদের পাপের জন্য তেমনি শোক করেছি কিন্তু তাতে লাভ হয়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা বলেছ, ‘ঈশ্বরের সেবা করা বৃথা। তাঁর আইন-কানুন অনুসারে কাজ করাতে এবং শোক প্রকাশ করে বাহিনীগণের সদাপ্রভুর সামনে চলাফেরা করাতে আমাদের কি লাভ হল?