Malachi 3:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা এখন গর্বিত লোকদেরকে সুখী বলি; হ্যাঁ, দুর্বৃত্তরা প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহ্র পরীক্ষা করেও রক্ষা পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এখন আমরা অহংকারীকে ধন্য বলি। নিশ্চয়ই দুষ্ট আচরণকারী সমৃদ্ধিলাভ করে, এমনকি যখন তারা ঈশ্বরকে পরীক্ষায় ফেলে, তারা তা করেও রক্ষা পায়।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা এখন দর্পী লোকদিগকে ধন্য বলি; হাঁ, দুষ্টাচারীরা প্রতিষ্ঠিত হয়, এবং ঈশ্বরের পরীক্ষা করিয়াও রক্ষা পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা এখন দর্পী লোকদিগকে ধন্য বলি; হাঁ, দুষ্টাচারীরা প্রতিষ্ঠিত হয়, এবং ঈশ্বরের পরীক্ষা করিয়াও রক্ষা পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আমরা গর্বিত লোকদের ধন্য বলছি; হ্যাঁ, অন্যায়কারীরা উন্নতি করছে; তারা ঈশ্বরকে পরীক্ষা করেও রেহাই পাচ্ছে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আমরা গর্বিত লোকদের ধন্য বলছি; জ্বী, অন্যায়কারীরা উন্নতি করছে; তারা আল্লাহ্কে পরীক্ষা করেও রেহাই পাচ্ছে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন থেকে আমরা গর্বোদ্ধত লোকদেরই কৃপাধন্য বলে মনে করব কারণ দুর্বৃত্তেরা যে শুধু প্রতিষ্ঠালাভ করে তাই নয়, ঈশ্বরকে পরোয়া না করেও পার পেয়ে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের মনে হয় যারা গর্ব করে তারাই সুখী; দুষ্ট লোকরা কৃতকার্য এবং প্রতিষ্ঠিত হয়| তারা মন্দ কাজ করে ঈশ্বরের ধৈর্য্য পরীক্ষা করে আর ঈশ্বর তাদের শাস্তি দেন না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আমরা অহঙ্কারী লোকদের ধন্য বলছি; হ্যাঁ, দুষ্টলোকেরা শুধু উন্নতিই করছে না, তারা ঈশ্বরের পরীক্ষা করেও রক্ষা পাচ্ছে’।”