Malachi 3:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এহুদা ও জেরুশালেমের নৈবেদ্য মাবুদের তুষ্টিজনক হবে, যেমন আগেকার দিনে, আদিকালের বছরগুলোতে হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যিহূদার ও জেরুশালেমের নৈবেদ্য সদাপ্রভুর কাছে গ্রহণযোগ্য হবে, যেমন আগেকার সময়ে, পূর্ববর্তী বছরে তিনি গ্রহণ করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহূদার ও যিরূশালেমের নৈবেদ্য সদাপ্রভুর তুষ্টিজনক হইবে, যেমন পূর্ব্বকালে, আদিকালের বৎসর-সমূহে হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহূদার ও যিরূশালেমের নৈবেদ্য সদাপ্রভুর তুষ্টিজনক হইবে, যেমন পূর্বকালে, আদিকালের বৎসর-সমূহে হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আগেকার দিনের মত করে, পুরানো দিনের মত করে যিহূদা ও যিরূশালেমের লোকদের উৎসর্গের জিনিস সদাপ্রভুকে সন্তুষ্ট করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আগেকার দিনের মত করে, পুরানো দিনের মত করে এহুদা ও জেরুজালেমের লোকদের কোরবানীর জিনিস মাবুদকে সন্তুষ্ট করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যিহুদীয়া ও জেরুশালেমবাসীর নৈবেদ্য আগের মতই প্রভুর প্রতীতিজনক হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যিহূদার ও জেরুশালেমের ধার্মিকতার উপহারগুলি প্রভু গ্রাহ্য করবেন, যেমন বহু আগে অতীতে হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহূদার ও যিরূশালেমের নৈবেদ্য সদাপ্রভুকে সন্তুষ্ট করবে। যেমন আগে করা হত ও আদিকালে করা হয়েছিল।