Malachi 4:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমরা যে আমার নাম ভয় করে থাক, তোমাদের প্রতি ধার্মিকতা-সূর্য উদিত হবেন, তাঁর রশ্মিতে থাকবে সুস্থতা; এবং তোমরা বের হয়ে পালের বাছুরগুলোর মত নাচবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমরা যারা আমার নাম সম্মান করো, তোমাদের উপরে ধার্মিকতার সূর্য উঠবে এবং সেই রশ্মিতে তোমরা আরোগ্য পাবে। আর যেভাবে পালের হৃষ্টপুষ্ট বাছুর লাফিয়ে খোঁয়াড়ের বাইরে যায় ঠিক সেরকম তোমরাও বাইরে যাবে এবং আনন্দে লাফাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাক, তোমাদের প্রতি ধার্ম্মিকতা-সূর্য্য উদিত হইবেন, তাঁহার পক্ষপুট আরোগ্যদায়ক; এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাক, তোমাদের প্রতি ধার্মিকতা-সূর্য উদিত হইবেন, তাঁহার পক্ষপুট আরোগ্যদায়ক; এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমরা যারা আমাকে ভক্তিপূর্ণ ভয় কর তোমাদের উপরে ন্যায়ের সূর্য উঠবে যার আলোর রশ্মিতে থাকবে সুস্থতা। তোমরা বের হয়ে গোয়াল থেকে ছাড়া পাওয়া বাছুরের মত লাফাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমরা যারা আমাকে ভয় কর তোমাদের উপরে ন্যায়ের সূর্য উঠবে যার আলোর রশ্মিতে থাকবে সুস্থতা। তোমরা বের হয়ে গোয়াল থেকে ছাড়া পাওয়া বাছুরের মত লাফাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভক্তেরা, তোমাদের উপর উদিত হবে আমার পরাক্রম সূর্য। তারই রশ্মিতে তোমরা লাভ করবে নবশক্তি, মুক্তির আনন্দে হবে মাতোয়ারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু তোমরা যারা আমাকে অনুসরণ কর তাদের ওপর ধার্মিকতা সূর্যোদয়ের মত উজ্জ্বল হবে| তা সূর্যের কিরণের মত আরোগ্য ক্ষমতা আনবে| খোঁয়াড় থেকে ছেড়ে দেওয়া বাছুরের মতো তোমরা মুক্ত ও আনন্দিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা যারা আমার নাম ভয় করে থাক, তোমাদের উপরে ধার্মিকতার সূর্য্য উঠবে, যার ডানায় থাকবে সুস্থতা। তোমরা বের হওয়া গোশালার বাছুরের মত লাফাবে।