Malachi 4:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা দুষ্ট লোকদেরকে মাড়াই করবে; কেননা আমার কাজ করার দিনে তারা তোমাদের পদতলে ছাইয়ের মত হবে, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তোমরা দুষ্টদের পদদলিত করবে; আর আমার কাজ করার দিনে তারা তোমাদের পায়ের তলায় পড়ে থাকা ছাইয়ের মতো হবে,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা দুষ্ট লোকদিগকে মর্দ্দন করিবে; কেননা আমার কার্য্য করিবার দিনে তাহারা তোমাদের পদতলের অধঃস্থিত ভস্ম হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা দুষ্ট লোকদিগকে মর্দন করিবে; কেননা আমার কার্য করিবার দিনে তাহারা তোমাদের পদতলের অধঃস্থিত ভস্ম হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তোমরা দুষ্টদের পায়ে মাড়াবে, কারণ যেদিন আমি এই সব কাজ করব সেই দিন তারা হবে তোমাদের পায়ের তলায় পড়া ছাইয়ের মত। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তোমরা দুষ্টদের পায়ে মাড়াবে, কারণ যেদিন আমি এই সব কাজ করব সেই দিন তারা হবে তোমাদের পায়ের তলায় পড়া ছাইয়ের মত। আমি আল্লাহ্ রাব্বুল আলামীন এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার সেই পরাক্রমের দিনে তোমরা দুষ্টদের ধূলার মত করবে পদদলিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তোমরা দুষ্ট লোকদের পায়ের তলায় পিষে দেবে| দুষ্ট লোকরা তোমাদের পায়ের তলায় ছাই হয়ে যাবে| যখন বিচারের সময় আসবে তখন আমি এই সমস্ত জিনিষ ঘটাব|” প্রভু সর্বশক্তিমান এই সব কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা দুষ্ট লোকদের পায়ে মাড়াবে, কারণ আমার কাজ করবার দিনের তারা তোমাদের পায়ের তলায় পড়া ছাইয়ের মত হবে,” বাহিনীগণের সদাপ্রভু বলেন।