Malachi 4:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, মাবুদের সেই মহৎ ও ভয়ঙ্কর দিন আসার আগে আমি তোমাদের কাছে নবী ইলিয়াসকে প্রেরণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দেখো, সদাপ্রভুর সেই মহান ও ভয়ংকর দিন আসার আগে আমি তোমাদের কাছে ভাববাদী এলিয়কে পাঠাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ঙ্কর দিন আসিবার পূর্ব্বে আমি তোমাদের নিকটে এলির ভাববাদীকে প্রেরণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ঙ্কর দিন আসিবার পূর্বে আমি তোমাদের নিকটে এলিয় ভাববাদীকে প্রেরণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দেখ, সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ংকর দিন আসবার আগে আমি সদাপ্রভু তোমাদের কাছে নবী এলিয়কে পাঠিয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দেখ, মাবুদের সেই মহৎ ও ভয়ংকর দিন আসবার আগে আমি মাবুদ তোমাদের কাছে নবী ইলিয়াসকে পাঠিয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর সেই মহাভয়ঙ্কর দিন উপস্থিত হওয়ার আগে আমি তোমাদের কাছে নবী এলিয়কে পাঠাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছিলেন, “দেখ, আমি ভাববাদী এলিয়়কে তোমাদের কাছে পাঠাব| তিনি প্রভুর সেই ভয়ঙ্কর বিচারের দিনের আগে আসবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, সদাপ্রভুর সেই মহান ও ভয়ঙ্কর দিন আসার আগে আমি তোমাদের কাছে এলিয় ভাববাদীকে পাঠিয়ে দেব।