Malachi 4:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে সন্তানদের প্রতি পিতাদের হৃদয় ও পিতাদের প্রতি সন্তানদের হৃদয় ফিরাবে; পাছে আমি এসে দুনিয়াকে অভিশাপে আঘাত করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বাবার মন সন্তানের দিকে ফেরাবেন; এবং সন্তানের মন বাবার দিকে ফেরাবেন, নয়তো আমি আসব এবং তোমাদের দেশ সম্পূর্ণ ধ্বংস করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সন্তানদের প্রতি পিতৃগণের হৃদয়, ও পিতৃগণের প্রতি সন্তানদের হৃদয় ফিরাইবে; পাছে আমি আসিয়া পৃথিবীকে অভিশাপে আঘাত করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে সন্তানদের প্রতি পিতৃগণের হৃদয়, ও পিতৃগণের প্রতি সন্তানদের হৃদয় ফিরাইবে; পাছে আমি আসিয়া পৃথিবীকে অভিশাপে আঘাত করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে পিতাদের অন্তর তাদের ছেলেমেয়েদের দিকে এবং ছেলেমেয়েদের অন্তর তাদের পিতাদের দিকে ফিরাবে, যেন আমি এসে অভিশাপ দিয়ে দেশকে ধ্বংস না করি।” ॥ভব
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে পিতাদের অন্তর তাদের ছেলেমেয়েদের দিকে এবং ছেলেমেয়েদের অন্তর তাদের পিতাদের দিকে ফিরাবে, যেন আমি এসে বদদোয়া দিয়ে দেশকে ধ্বংস না করি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মানুষের মাঝে ও শান্তি ও প্রীতি ফিরিয়ে আনবেন, দূর করে দেবেন বিচ্ছেদের অভিশাপ, অন্যথায় আমাকে গিয়ে তোমাদের সবংশে নিধন করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলিয়় পিতামাতাদের তাঁদের সন্তানদের কাছে আসতে সাহায্য করবেন| এটা অবশ্যই ঘটবে নতুবা আমি (ঈশ্বর) এসে তোমাদের দেশ সম্পূর্ণভাবে ধ্বংস করব!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সন্তানদের দিকে বাবাদের হৃদয় ও বাবাদের দিকে সন্তানদের হৃদয় ফেরাবে, যেন আমি এসে পৃথিবীকে অভিশাপে আঘাত না করি।