Mark 1:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তৎক্ষণাৎ পানির মধ্য থেকে উঠবার সময়ে তিনি দেখলেন, আসমান দু’ভাগ হয়ে গেল এবং পাক-রূহ্‌ কবুতরের মত তাঁর উপরে নেমে আসছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু জলের মধ্য থেকে উঠে আসা মাত্র দেখলেন, আকাশ উন্মুক্ত হয়ে গেছে এবং পবিত্র আত্মা কপোতের মতো তাঁর উপরে অবতরণ করছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তৎক্ষণাৎ জলের মধ্য হইতে উঠিবার সময়ে দেখিলেন, আকাশ দুইভাগ হইল, এবং আত্মা কপোতের ন্যায় তাঁহার উপরে নামিয়া আসিতেছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
জল থেকে ওঠার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন, আকাশ দুভাগ হয়ে গেল এবং পবিত্র আত্মা কপোতের মতো তাঁর ওপর নেমে আসছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সঙ্গে সঙ্গেই জলের মধ্য থেকে উঠবার সময় দেখলেন, আকাশ দুইভাগ হল এবং পবিত্র আত্মা পায়রার মত তাঁর ওপরে নেমে আসছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তৎক্ষণাৎ জলের মধ্য হইতে উঠিবার সময়ে দেখিলেন, আকাশ দুইভাগ হইল, এবং আত্মা কপোতের ন্যায় তাঁহার উপরে নামিয়া আসিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জল থেকে উঠে আসবার সংগে সংগেই যীশু দেখলেন, আকাশ চিরে গেছে এবং পবিত্র আত্মা কবুতরের মত হয়ে তাঁর উপর নেমে আসছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পানি থেকে উঠে আসবার সংগে সংগেই ঈসা দেখলেন, আসমান চিরে গেছে এবং পাক-রূহ্‌ কবুতরের মত হয়ে তাঁর উপর নেমে আসছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু জল থেকে উঠে আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন উন্মুক্ত হয়ে গেছে আকাশ, কপোতের আকারে পবিত্র আত্মা নেমে আসছেন তাঁর উপরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জল থেকে ওঠার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন, আকাশ দুভাগ হয়ে গেল এবং পবিত্র আত্মা কপোতের মতো তাঁর ওপর নেমে আসছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সঙ্গে সঙ্গেই জলের মধ্য থেকে উঠবার দিন দেখলেন, আকাশ দুইভাগ হল এবং পবিত্র আত্মা পায়রার মত তাঁর ওপরে নেমে আসছেন।