Mark 1:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই মরু-ভূমিতে তিনি চল্লিশ দিন ধরে শয়তানের দ্বারা পরীক্ষিত হলেন; আর তিনি বন্য পশুদের সঙ্গে রইলেন এবং বেহেশতের ফেরেশতারা তাঁর পরিচর্যা করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সেই মরুপ্রান্তরে চল্লিশ দিন থাকার সময় যীশু শয়তানের দ্বারা প্রলোভিত হলেন। তখন তাঁর চারপাশে ছিল বন্যপশু; আর স্বর্গদূতেরা তাঁর পরিচর্যা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই প্রান্তরে তিনি চল্লিশ দিন থাকিয়া শয়তানের দ্বারা পরীক্ষিত হইলেন; আর তিনি বন্য পশুদের সঙ্গে রহিলেন, এবং স্বর্গীয় দূতগণ তাঁহার পরিচর্য্যা করিতেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেখানে তিনি চল্লিশ দিন ছিলেন, সেই সময় শয়তান তাঁকে প্রলুধ্ধ করছিল৷ তিনি বন্য পশুদের সঙ্গে থাকতেন আর স্বর্গদূতরা এসে তাঁর সেবা করতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই প্রান্তরে তিনি চল্লিশ দিন থেকে শয়তানের মাধ্যমে পরীক্ষিত হলেন; আর তিনি বন্য পশুদের সঙ্গে থাকলেন এবং স্বর্গীয় দূতগণ তাঁর সেবা যত্ন করতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই প্রান্তরে তিনি চল্লিশ দিন থাকিয়া শয়তানের দ্বারা পরীক্ষিত হইলেন; আর তিনি বন্য পশুদের সঙ্গে রহিলেন, এবং স্বর্গীয় দূতগণ তাঁহার পরিচর্যা করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই মরু-এলাকায় চল্লিশ দিন ধরে শয়তান যীশুকে লোভ দেখিয়ে পাপে ফেলবার চেষ্টা করতে লাগল। সেখানে অনেক বুনো জন্তু ছিল, আর স্বর্গদূতেরা যীশুর সেবা-যত্ন করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই মরুভূমিতে চল্লিশ দিন ধরে শয়তান ঈসাকে লোভ দেখিয়ে গুনাহে ফেলবার চেষ্টা করতে লাগল। সেখানে অনেক বুনো জন্তু ছিল, আর ফেরেশতারা ঈসার সেবা করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে তিনি চল্লিশ দিন থাকলেন এবং শয়তানের প্রলোভনের সম্মুখীন হলেন। মরুপ্রান্তরে বন্য জন্তুদের মধ্যে তিনি থাকতেন এবং স্বর্গের দূতেরা এসে তাঁর সেবা করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে তিনি চল্লিশ দিন ছিলেন, সেই সময় শয়তান তাঁকে প্রলুদ্ধ করছিল৷ তিনি বন্য পশুদের সঙ্গে থাকতেন আর স্বর্গদূতরা এসে তাঁর সেবা করতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই প্রান্তরে তিনি চল্লিশ দিন থেকে শয়তানের মাধ্যমে পরীক্ষিত হলেন; আর তিনি বন্য পশুদের সঙ্গে থাকলেন এবং স্বর্গীয় দূতগণ তাঁর সেবাযত্ন করতেন।