Mark 1:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়াহিয়াকে কারাগারে নেওয়ার পর ঈসা গালীলে এসে আল্লাহ্‌র সুসমাচার তবলিগ করে বলতে লাগলেন, ‘কাল সমপূর্ণ হল, আল্লাহ্‌র রাজ্য সন্নিকট হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোহন কারাগারে বন্দি হওয়ার পর, যীশু গালীলে গিয়ে ঈশ্বরের সুসমাচার প্রচার করতে লাগলেন এবং বললেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোহন কারাগারে সমর্পিত হইলে পর যীশু গালীলে আসিয়া ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়া বলিতে লাগিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়োহন কারাগারে বন্দী হবার পর যীশু গালীলে গেলেন; আর সেখানে তিনি ঈশ্বরের সুসমাচার প্রচার করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যোহনকে ধরে জেল খানায় ঢোকানোর পর যীশু গালীলে এসে ঈশ্বরের সুসমাচার প্রচার করে বলতে লাগলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোহন কারাগারে সমর্পিত হইলে পর যীশু গালীলে আসিয়া ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়া বলিতে লাগিলেন, ‘কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোহন জেলখানায় বন্দী হবার পরে যীশু গালীল প্রদেশে গেলেন। সেখানে তিনি এই কথা বলে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করতে লাগলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াহিয়া জেলখানায় বন্দী হবার পরে ঈসা গালীল প্রদেশে গেলেন। সেখানে তিনি এই কথা বলে আল্লাহ্‌র দেওয়া সুসংবাদ তবলিগ করতে লাগলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোহন কারাগারে বন্দী হওয়অর পর যীশু গালীল প্রদেশে গিয়ে ঈশ্বরের এই সুসমাচার প্রচার করতে লাগলেন।:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোহন কারাগারে বন্দী হবার পর যীশু গালীলে গেলেন; আর সেখানে তিনি ঈশ্বরের সুসমাচার প্রচার করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোহনকে ধরে জেলখানায় ঢোকানোর পর যীশু গালীলে এসে ঈশ্বরের সুসমাচার প্রচার করে বলতে লাগলেন,