Mark 1:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে গালীল-সমুদ্রের তীর দিয়ে যেতে যেতে তিনি দেখলেন, শিমোন ও তাঁর ভাই আন্দ্রিয় সাগরে জাল ফেলছেন, কেননা তাঁরা জেলে ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে গালীল সাগরের তীর ধরে হেঁটে যাওয়ার সময় যীশু, শিমোন ও তাঁর ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। তাঁরা সাগরের জলে জাল ফেলছিলেন, কারণ তাঁরা ছিলেন মৎস্যজীবী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে গালীল-সমুদ্রের তীর দিয়া যাইতে যাইতে তিনি দেখিলেন, শিমোন ও তাঁহার ভ্রাতা আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলিতেছেন, কেননা তাঁহারা মৎস্যধারী ছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
গালীলহ্রদের পাশ দিয়ে য়েতে য়েতে যীশু শিমোন এবং তার ভাই আন্দরিয়কে ্ব্রদে জাল ফেলতে দেখলেন, কারণ তাঁরা মাছ ধরতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে গালীল-সমুদ্রের পার দিয়ে যেতে যেতে যীশু দেখলেন, শিমোন ও তাঁর ভাই আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলছেন, কারণ তাঁরা পেশায় জেলে ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে গালীল-সমুদ্রের তীর দিয়া যাইতে যাইতে তিনি দেখিলেন, শিমোন ও তাঁহার ভ্রাতা আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলিতেছেন, কেননা তাঁহারা মৎস্যধারী ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একদিন যীশু গালীল সাগরের পার দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি শিমোন ও তাঁর ভাই আন্দ্রিয়কে সাগরে জাল ফেলতে দেখলেন। সেই দু’জন ছিলেন জেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একদিন ঈসা গালীল সাগরের পার দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি শিমোন ও তাঁর ভাই আন্দ্রিয়কে সাগরে জাল ফেলতে দেখলেন। সেই দু’জন ছিলেন জেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গালীল সাগরের তীর দিয়ে যেতে যেতে যীশু দেখতে পেলেন দুজন জেলে, শিমোন আর তাঁর ভাই আন্দ্রিয় জাল ফেলে মাছ ধরছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গালীল হ্রদের পাশ দিয়ে যেতে যেতে যীশু শিমোন এবং তার ভাই আন্দ্রিয়কে হ্রদে জাল ফেলতে দেখলেন, কারণ তাঁরা মাছ ধরতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে গালীল সমুদ্রের পার দিয়ে যেতে যেতে যীশু দেখলেন, শিমোন ও তাঁর ভাই আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলছেন, কারণ তাঁরা পেশায় জেলে ছিলেন।