Mark 1:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইশাইয়া নবীর কিতাবে যেমন লেখা আছে, “দেখ, আমি আমার সংবাদদাতাকে তোমার আগে প্রেরণ করবো; সে তোমার পথ প্রস্তুত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদী যিশাইয়ের গ্রন্থে লেখা আছে: “আমি আমার বার্তাবাহককে তোমার আগে পাঠাব, যে তোমার পথ প্রস্তুত করবে” —
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিশাইয় ভাববাদীর গ্রন্থে যেমন লেখা আছে “দেখ, আমি আপন দূতকে তোমার অগ্রে প্রেরণ করি; সে তোমার পথ প্রস্তুত করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভাববাদী যিশাইয়র পুস্তকে য়েমন লেখা আছে, ‘শোন! আমি নিজের সহায়কে তোমার আগে পাঠাবো৷ সে তোমার জন্য পথ প্রস্তুত করবে৷’ মালাখি 3:1
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিশাইয় ভাববাদীর বইতে যেমন লেখা আছে, “দেখ, আমি নিজের দূতকে তোমার অাগে পাঠাচ্ছি; সে তোমার পথ তৈরী করবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিশাইয়* ভাববাদীর গ্রন্থে যেমন লেখা আছে, “দেখ, আমি আপন দূতকে তোমার অগ্রে প্রেরণ করি; সে তোমার পথ প্রস্তুত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবী যিশাইয়ের বইয়ে ঈশ্বরের বলা এই কথা লেখা আছে: দেখ, তোমার আগে আমি আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি। সে তোমার পথ প্রস্তুত করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবী ইশাইয়ার কিতাবে আল্লাহ্র বলা এই কথা লেখা আছে: দেখ, তোমার আগে আমি আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি। সে তোমার পথ প্রস্তুত করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রবক্তা নবী যিশাইয়ের গ্রন্থে যেমন লেখা আছেঃ দেখ, তোমার আগে আমি আমারদূত পাঠাচ্ছি, সে তোমার জন্য প্রস্তুত করবে পথ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাববাদী যিশাইয়র পুস্তকে যেমন লেখা আছে, “শোন! আমি নিজের সহায়কে তোমার আগে পাঠাবো৷ সে তোমার জন্য পথ প্রস্তুত করবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিশাইয় ভাববাদীর বইতে যেমন লেখা আছে, দেখ, আমি নিজের দূতকে তোমার আগে পাঠাচ্ছি; সে তোমার পথ তৈরী করবে।