Mark 1:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে লোকে তাঁর উপদেশে চমৎকৃত হল, কারণ তিনি ক্ষমতাসম্পন্ন্ন ব্যক্তির মত তাদেরকে উপদেশ দিতেন, আলেমদের মত নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর শিক্ষায় লোকেরা বিস্মিত হল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির মতো শিক্ষা দিতেন, প্রথাগত শাস্ত্রবিদদের মতো নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে লোকে তাঁহার উপদেশে চমৎকৃত হইল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন, অধ্যাপকদের ন্যায় নয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশুর শিক্ষা শুনে সবাই আশ্চর্য হলেন, কারণ তিনি ব্যবস্থার শিক্ষকের মতো নয় কিন্তু সম্পূর্ণ কর্ত্তৃত্ব সম্পন্ন ব্যক্তির মতোই শিক্ষা দিতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
লোকেরা তাঁর শিক্ষায় আশ্চর্য্য হল, কারণ তিনি সম্পূর্ণ কর্তৃত্ব সম্পন্ন মানুষের মতো তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন, ধর্ম শিক্ষকের মতো নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে লোকে তাঁহার উপদেশে চমৎকৃত হইল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন, অধ্যাপকদের ন্যায় নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা তাঁর শিক্ষায় আশ্চর্য হয়ে গেল, কারণ তিনি ধর্ম-শিক্ষকদের মত শিক্ষা দিচ্ছিলেন না বরং যাঁর অধিকার আছে সেই রকম লোকের মতই শিক্ষা দিচ্ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা তাঁর শিক্ষায় আশ্চর্য হয়ে গেল, কারণ তিনি আলেমদের মত শিক্ষা দিচ্ছিলেন না বরং যাঁর অধিকার আছে সেই রকম লোকের মতই শিক্ষা দিচ্ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকেরা তাঁর শিক্ষা শুনে খুবই আশ্চর্য হত। তাঁর শিক্ষা শাস্ত্রীদের শিক্ষার মত ছিল না, ঐশীশক্তি পূর্ণ হয়েই তিনি শিক্ষা দিতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশুর শিক্ষা শুনে সবাই আশ্চর্য্য় হলেন, কারণ তিনি ব্যবস্থার শিক্ষকের মতো নয় কিন্তু সম্পূর্ণ কর্ত্তৃত্ব সম্পন্ন ব্যক্তির মতোই শিক্ষা দিতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকরা তাঁর শিক্ষায় আশ্চর্য্য হল; কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির মত তাদের শিক্ষা দিতেন, ধর্মশিক্ষকের মতো নয়।