Mark 1:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে চেঁচিয়ে বললো, হে নাসরতীয় ঈসা, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদেরকে বিনাশ করতে আসলেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“নাসরতের যীশু, আপনি আমাদের নিয়ে কি করতে চান? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? আমি জানি আপনি কে—ঈশ্বরের সেই পবিত্রজন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে নাসরতীয় যীশু, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসিলেন? আমি জানি, আপনি কে; ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘হে নাসরতীয় যীশু! আপনি আমাদের কাছে কি চান? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে নাসরতীয় যীশু, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদেরকে ধ্বংস করতে আসলেন? আমি জানি আপনি কে; আপনি ঈশ্বরের সেই পবিত্রব্যক্তি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে চেঁচাইয়া কহিল, হে নাসরতীয় যীশু, আপনার সহিত আমাদের সমপর্ক কি? আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসিলেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে চিৎকার করে বলল, “ওহে নাসরতের যীশু, আমাদের সংগে আপনার কি দরকার? আপনি কি আমাদের সর্বনাশ করতে এসেছেন? আমি জানি আপনি কে; আপনিই তো ঈশ্বরের সেই পবিত্রজন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে চিৎকার করে বলল, “ওহে নাসরতের ঈসা, আমাদের সংগে আপনার কি দরকার? আপনি কি আমাদের সর্বনাশ করতে এসেছেন? আমি জানি আপনি কে; আপনিই তো আল্লাহ্র সেই পবিত্রজন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে চীৎকার করে বলতে লাগল, নাসরতের যীশু, আমাদের কাছে আপনার কি প্রয়োজন? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? আমি জানি আপনি কে? আপনি ঈশ্বরের সেই পবিত্র জন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে নাসরতীয় যীশু! আপনি আমাদের কাছে কি চান? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে নাসরতীয় যীশু, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদেরকে ধ্বংস করতে আসলেন? আমি জানি আপনি কে; আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি।”