Mark 1:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সেই নাপাক রূহ্‌ তাকে মুচ্‌ড়ে ধরে ভীষণ চিৎকার করে তার মধ্য থেকে বের হয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেই মন্দ-আত্মা চিৎকার করে লোকটির মধ্য থেকে বেরিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সেই অশুচি আত্মা তাহাকে মুচড়াইয়া ধরিয়া উচ্চৈঃস্বরে চীৎকার করিয়া তাহার মধ্য হইতে বাহির হইয়া গেল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সঙ্গে সঙ্গে সেই অশুচি আত্মা ঐ লোকটাকে দুমড়ে মুচড়ে প্রচণ্ড জোরে চিত্‌কার করে লোকটির মধ্যে থেকে বেরিয়ে এল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাতে সেই মন্দ আত্মা তাকে মুচড়ে ধরলো এবং খুব জোরে চিৎকার করে তার মধ্য থেকে বের হয়ে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সেই অশুচি আত্মা তাহাকে মুচড়াইয়া ধরিয়া উচ্চৈঃস্বরে চিৎকার করিয়া তাহার মধ্য হইতে বাহির হইয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই মন্দ আত্মা তখন লোকটাকে মুচ্‌ড়ে ধরল এবং জোরে চিৎকার করে তার মধ্য থেকে বের হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ভূত তখন লোকটাকে মুচ্‌ড়ে ধরল এবং জোরে চিৎকার করে তার মধ্য থেকে বের হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সেই অপদেবতা তাকে দারুণ ঝাঁকুনি দিয়ে আছড়ে ফেলে চীৎকার করে তার মধ্যে থেকে বেরিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সঙ্গে সঙ্গে সেই অশুচি আত্মা ঐ লোকটাকে দুমড়ে মুচড়ে প্রচণ্ড জোরে চিৎকার করে লোকটির মধ্যে থেকে বেরিয়ে এল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সেই মন্দ আত্মা তাকে মুচড়ে ধরল এবং খুব জোরে চিৎকার করে তার মধ্য থেকে বের হয়ে গেল।