Mark 1:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মরুভূমিতে একজনের কণ্ঠস্বর, সে ঘোষণা করছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত কর, তাঁর রাজপথ সকল সরল কর;”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“মরুপ্রান্তরে একজনের কণ্ঠস্বর আহ্বান করছে, তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তাঁর জন্য রাজপথগুলি সরল করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রান্তরে এক জনের রব, সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত কর, তাঁহার রাজপথ সকল সরল কর;”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘মরুপ্রান্তরে একজনের রব ঘোষণা করছে, ‘তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত কর, তাঁর জন্য পথ সরল কর৷” যিশাইয় 40:3
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রান্তরের মধ্যে একজনের চিত্কার, সে জানাচ্ছে, তোমরা প্রভুর পথ তৈরী কর, তাঁর রাজপথ সোজা কর,”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রান্তরে একজনের রব, সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত কর, তাঁহার রাজপথ সকল সরল কর;”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরু-এলাকায় একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা প্রভুর পথ ঠিক কর, তাঁর রাস্তা সোজা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরুভূমিতে একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা মাবুদের পথ ঠিক কর, তাঁর রাস্তা সোজা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরুপ্রান্তরে ধ্বনিত হচ্ছে একটি কণ্ঠস্বর, সে ঘোষণা করছেঃ তোমরা প্রভুর জন্য প্রস্তুত কর পথ, সুগম করে দাও তাঁর আগমনের সরণি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মরুপ্রান্তরে একজনের রব ঘোষণা করছে, ‘তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত কর, তাঁর জন্য পথ সরল কর৷’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মরুপ্রান্তে এক জনের কন্ঠস্বর, সে ঘোষণা করছে, তোমরা প্রভুর পথ তৈরী কর, তাঁর রাজপথ সোজা কর,